বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার কারিগরি শিক্ষা ব্যবস্থা : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৫:০৫ পিএম
সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার কারিগরি শিক্ষা ব্যবস্থা : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

সজীব খান : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, বঙ্গবন্ধু জন্ম না  হলে বাংলাদেশ স্বাধীন হতো না, ১৫ ই আগস্ট এ জাতির পিতা কে সপরিবারে হত্যা করা হয়েছে, তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, বাংলাদেশে অর্থনৈতিক পরিবর্তনের জন্য বাংলা জাতিকে স্বপ্ন দেখিয়েছেন।

তিনি বলেন,সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার শিক্ষা, মুখস্থ করব ভালো পরীক্ষা দেব এখন সেটি নেই, এখন সারা বিশ্ববিজ্ঞানের প্রযুক্তি বিশ্ব, বিজ্ঞানের বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করতে, টেকনোলজি শিক্ষা ছাড়া এখন সফলতা সম্ভব নয়।

তিনি বলেন, প্রাথমিক স্তর থেকেই এখন ছাত্র-ছাত্রীদেরকে বিজ্ঞানের আলোকে শিক্ষা দেওয়া হচ্ছে, এখন পিছিয়ে থাকার সময় নেই, প্রযুক্তিকে কাজে লাগে এগিয়ে যেতে হবে।

স্মার্ট ক্লাসে রুমের মাধ্যমে নিজেকে পরিবর্তনের জন্য কাজে আসবে, নিজেকে দক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে, শেখ হাসিনা সরকার শিক্ষার ক্ষেত্রে বিনিয়োগ করছেন, আজকের বাংলাদেশের শেখ হাসিনার বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, অর্থনৈতিক পরিবর্তনে কাজ করছে।

Model Hospital

দক্ষ জনশক্তি রুপান্তরের জন্য সবাইকেই উদ্বুদ্ধ করতে হবে, প্রযুক্তিকে কাজে না লাগালে যে কোন মানুষকে পিছিয়ে পড়বে।
সারা পৃথিবিতে যে দেশ যত উন্নত হয়েছে, কারিগরি শিক্ষা নিয়েই এগিয়ে গেছে। কারিগরি শিক্ষা অর্জন করলে যেকোনো পরিস্থিতিতে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে, স্মার্ট বাংলাদেশের গড়তে হলে প্রযুক্তি ও কারিগরি শিক্ষার বিকল্প নেই।

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি বলেছেন, শিক্ষা নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। ভিন্ন দেশের ছবি এডিট করে অপপ্রচার চালানো হচ্ছে। এসব চক্রদের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে দেশের সমৃদ্ধি-অগ্রগতি ততদিন অব্যাহত থাকবে। 

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকাল ৪টায় চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের   স্মার্ট ক্লাস রুমের উদ্বোধন অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে   পাবলিক রিলেশেনশীপ ম্যানেজার নাজিয়া সামান্থা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন   চীনের রাষ্ট্রদূত হিই মি. ইয়াও ওয়েন, সিও মি. পেন জুনফিং, অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়াটার পলাশ ক্লান্তি নার্থ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান,  পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন টেকনিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী  নুর আলম পাটোয়ারী।

অনুষ্ঠানে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।