বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

নানা কর্মসূচির মধ্য দিয়ে মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৩:০২ পিএম
নানা কর্মসূচির মধ্য দিয়ে মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত
মাসুদ হোসেন : কেক কাটা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা মিলাদ ও  দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে চাঁদপুর সদর উপজেলার মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ে পালিত হয়েছে বাংলার অবিসংবাদিত নেতা, এ দেশের মানুষের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম মোল্লার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী।
১৭ মার্চ শুক্রবার সকালে বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মিলাদ ও দোয়া শেষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
এসময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য ও শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শামসুজ্জামান পাটওয়ারী, অভিভাবক সদস্য মোঃ মোস্তফা হাজী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধামন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিসহ দেশ ও জাতির জন্য দোয়া চেয়ে মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল কাদির।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।