বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই বোনের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ১১:১০ এম
শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই বোনের মৃত্যু
রাফিউ হাসান হামজা : চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা ভূঁইয়া বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই বোনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ মার্চ) দুপুর ১ টায় এ দূর্ঘটনা ঘটেছে।
জানা যায়, ওই বাড়ির মৃত মোঃ শাহজাহান ভূঁইয়ার  পুত্র আবদুর রহমান ফাহিম (৭) ঘরের অদুরে টিউবওয়েলের সাথে যুক্ত পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। বড়বোন ফাহিমা আক্তার তাকে বাঁচতে এগিয়ে আসলে সেও ওই তারে জড়িয়ে যায়। বাড়ির লোকজন তাদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসা কর্মকর্তা ডা. নুসরাত জাহান তাদের মৃত ঘোষণা করেন।
ওই বাড়ির বাসিন্দা মোঃ মোরশেদ হেলালী ভুঁইয়া জানান, ফাহিম বিদ্যুতের তারে জড়ালে ফাহিমা তাকে উদ্ধার করতে এসে নিজেও বিদ্যুতের তারে জড়িয়ে যায়। ফাহিম শারিরীক প্রতিবন্ধী ও ফাহিমা বুদ্ধি প্রতিবন্ধী ছিল। ফাহিমা স্থানীয় মেহের উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেনীতে পড়তো। তাদের অপর ভাই আজিজ ফাহাদও (২৩) শারীরিক প্রতিবন্ধী।
পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জয়নাল আবেদীন জানান, শিশু দুটিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসা কর্মকর্তা ডা. নুসরাত জাহান জানান, আমরা তাদের পরীক্ষা-নিরীক্ষা করে মৃত পেয়েছি। তাদের পরিবার জানিয়েছে তারা বিদ্যুতায়িত হয়েছে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।