বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে ১৭ মামলার আসামীর লাশ খাল থেকে উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ১১:৩৭ এম
শাহরাস্তিতে ১৭ মামলার আসামীর লাশ খাল থেকে উদ্ধার
শাহরাস্তি প্রতিনিধি ১৭ মামলার আসামী মাসুদ আলমের(৩৮) লাশ উদ্ধার করেছে চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশ।
শনিবার সকালে মোল্লা বাড়ির দরজা এলাকার খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাসুদ আলম তার এলাকায় পোড়া মাসুদ নামে পরিচিত ছিলো। সে যুবলীগের নাম বিক্রি করে নানান সন্ত্রাসীমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মুরাইম গ্রামের নুরুল আমিনের ছেলে।
এ বিষয়ে চাঁদপুরের শাহরাস্তি থানার ওসি শহীদ হোসেন বলেন, আমরা প্রথমে অজ্ঞাত লাশ পেলেও পরে ওই লাশের পরিচয় শনাক্ত করতে পেরেছি। তার নামে মাদকসহ নানান অপরাধের মোট ১৭টি মামলার তথ্য পেয়েছি। কিন্তু কিভাবে মারা গেছে? নাকি মেরে ফেলেছে তা এখনি বলা সম্ভব নয়।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।