শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পশ্চিম ভাটেরগাঁও সপ্রাবি’র বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ২:৫৬ পিএম
পশ্চিম ভাটেরগাঁও সপ্রাবি’র বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

সজীব খান : চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদ ইউনিয়নের ৩৭নং পশ্চিম ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিকক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।

সোমবার দুপুর ১২টায় সাহতলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে ৩৭নং পশ্চিম ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতিত্বে প্রধান শিক্ষক আরিফুল ইসলাম মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার রাবেয়া আক্তার, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হাজী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান খান মিলন, ৩৭নং পশ্চিম ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আবদুল মতিন তপদার ভুট্টু, ওয়ার্ড সদস্য সোহাগ পাটওয়ারী, মহিলা সদস্য ফিরোজা বেগম, ৩২নং লোধের সরকারি প্রথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আখতার হোসেন।

অনুষ্ঠানে রাঢ়িরচর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফারক আহমেদ, ৩৭নং পশ্চিম ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ইকবাল খান, সহকারী শিক্ষিকা নারগিস সুলতানা, তাহমিনা আখতার, নাজমুন নাহার, আয়শা আক্তার, মোঃ শাহ এমরান, মাহমুদা সুলতানাসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য, এলাকার সুধিজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেওলায়াত করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ এমরান।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital