শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

২২মার্চ ভূমিহীন মুক্ত হচ্ছে ফরিদগঞ্জ : ইউএনও তাসলিমুন নেছা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৩:০১ পিএম
২২মার্চ ভূমিহীন মুক্ত হচ্ছে ফরিদগঞ্জ : ইউএনও তাসলিমুন নেছা
এস. এম ইকবাল : বুধবার (২২মার্চ) ফরিদগঞ্জ উপজেলাকে ‘ক’ ক্যাটাগরির ভুমিহীন মুক্ত ঘোষনা করা হচ্ছে।
২০ মার্চ সোমবার সকালে এক প্রেসব্রিফিংয়ে এমন তথ্য জানান উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসলিমুন নেছা।
তিনি জানান, মুজিববর্ষ উপলক্ষে সরকার গৃহহীন ও ভূমিহীনদের তালিকা তৈরি করে জমি ও ঘর তৈরির উদ্যোগ নেয়। সেই অনুযায়ী ফরিদগঞ্জে ১ম পর্যায়ে ২০টি, তৃতীয় পর্যায়ে ৫টি এবং চতুর্থ পর্যায়ে ৩১টিসহ মোট ৫৬জন ভুমিহীন ও গৃহহীন পরিবারকে সেমিপাকা ঘর তৈরি করে দেয়া হচ্ছে।
এর মাধ্যমে ফরিদগঞ্জ উপজেলায় ‘ক’ ক্যাটাগরি অনুযায়ী ভূমিহীন মুক্ত হতে যাচ্ছে। ২২মার্চ বুধবার মাননীয় প্রধানমন্ত্রী চতুর্থ পর্যায়ের ঘর উদ্বোধন করবেন । একই সাথে তিনি এই উপজেলাকে ভুমিহীন মুক্ত ঘোষনা করবেন। ওইদিন তিনি আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৩১টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে  জমির দলিলসহ ঘর প্রদান উৎসবের উদ্বোধন করবেন।

এসময় উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামালসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital