বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে আসছেন দেশবরেণ্য আলেম শাইখুল হাদিস আল্লামা ইয়াহইয়া মাহমুদ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৩:০৯ পিএম
চাঁদপুরে আসছেন দেশবরেণ্য আলেম শাইখুল হাদিস আল্লামা ইয়াহইয়া মাহমুদ
স্টাফ রিপোর্টার : আজ চাঁদপুর শহরের মাহমুদিয়া সাওতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ওয়াজ মাহফিল।
শহরের স্টেডিয়াম রোড সোনালী সিড়ি আবাসিক এলাকায় মাদ্রাসা প্রাঙ্গনে আজ ২১ মার্চ মঙ্গলবার বিকেলে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
ওয়াজ মাহফিলে উপস্থিত থেকে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করবেন দেশবরেণ্য আলেম শাইখুল হাদিস আল্লামা ইয়াহইয়া মাহমুদ ও বাহাদুরপুরের পীর সাহেব মাওলানা মবিন উদ্দিন আহমেদ নওশীন মিয়া।
সোনালী জামে মসজিদের সভাপতি আলহাজ আব্দুল হান্নান মিয়ার সভাপতিত্বে ওয়াজ মাহফিলের দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও স্থানীয় ওলামায় কেরাম গণ উপস্থিত থাকবেন।
মাদ্রাসার প্রধান পরিচালক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান জানান, হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এবারের আয়োজন একটি ব্যতিক্রম। হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে আয়োজিত মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরামদেরকে দাওয়াত করা হয়েছে। তারা মাহফিলে আসবেন এবং মূল্যবান নসিহত করবেন।
তিনি চাঁদপুরের সকলকে ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানান।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।