বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

কচুয়ায় সুরমা মালিক সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৩:৫৬ পিএম
কচুয়ায় সুরমা মালিক সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিনিধি, কচুয়া : কচুয়া সুরমা বাস মালিক সমিতির পক্ষ থেকে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।

সোমবার সকালে কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ মিলনয়াতনে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

কলেজের প্রভাষক ও আয়ন ব্যয়ন কর্মকর্তা শাহ মোহাম্মদ জাকির উল্লাহ শাহজুলীর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন,কলেজের প্রভাষক মো.শাহাদাত হোসেন, শান্তি রঞ্জন, উত্তম সরকার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, সুরমা বাস মালিক সমিতির সভাপতি মো.আলী আশ্রাফ ভূইঁয়া, সহ-সাধারন সম্পাদক হেলাল উদ্দিন প্রধান, সাংগঠনিক সম্পাদক সাদেক উল্লাহ মুন্সি, নির্বাহী সদস্য মো.শাহাদাত হোসেন।

আলোচনা শেষে ১৬জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

Model Hospital

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।