বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

কচুয়ার কাদলা ইউনিয়নে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৪:৫১ পিএম
কচুয়ার কাদলা ইউনিয়নে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কচুয়া : কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়ন পরিষদের বর্ষপূতি উপলক্ষে মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার কাদলা ইউনিয়ন পরিষদের আয়োজনে মনপুরা-বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজ মাঠে এ মতবিনিময় সভা উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাতের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক জহিরুল ইসলাম প্রধান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল বাদলের যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.শাহজাহান শিশির, প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম,পৌর মেয়র নাজমুল আলম স্বপন,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.জাহাঙ্গীর আলম,ইউপি সদস্য ক্বারী আবুল কালাম,কাউছার প্রধান,আওয়ামীলীগ নেতা আবু হানিফ মিয়া।

Model Hospital

এসময় চাঁদপুর জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা,পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইয়া,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার ও সাধারন সম্পাদক সুজন পোদ্দার,ইউপি চেয়ারম্যান মো.আলমগীর হোসেন,সাবেক জেলা পরিষদের সদস্য রওনক আরা রত্না,কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু বকর মিয়াজী,কেন্দ্রীয় বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন প্রধান,উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক শাহ জালাল প্রধান জালাল,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান,উপজেলা যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মজুমদার মাহি,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল,ইঞ্জি.ইব্রাহিম খলিল বাদল,সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ,বিশিষ্ট সমাজসেবক সফিকুল ইসলাম স্বপন পাঠান,ইউপি প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন,সদস্য ইকবাল হোসেন,মিজানুর রহমান,সবুজ ফরাজী,ইউনিয়ন যুবলীগের আহবায়ক সফি উল্লাহ সফি,যুগ্ন-আহবায়ক কামাল হোসেন,আমির হোসেন,কাদলা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক হামিদ খানসহ ইউনিয়ন আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।