শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিকরুণ শীর্ষক প্রশিক্ষন কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৫:০১ পিএম
কচুয়ায় সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিকরুণ শীর্ষক প্রশিক্ষন কর্মশালা

নিজস্ব প্রতিনিধি, কচুয়া : কচুয়ায় সমাজসেবা অধিদপ্তরের সম্পাদিকাগনের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিকরুণ শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.শাহজাহান শিশির।

উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুল হাসানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, সমাজসেবা অধিদপ্তরের চাঁদপুরের উপ-পরিচালক রজত শুভ্রত সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.সোফায়েল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.নাহিদুল ইসলাম, সহকারি কর্মকর্তা আব্দুল্লাহ আলম মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃনালিনী কর্মকার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার।

প্রশিক্ষন শেষে ৪জনকে সুদবিহীন ‍ঋণ বিতরণ চেক ও প্রতিটি কেন্দ্রের সম্পাদিকাগনকে বার্ষিক ভাতা চেক প্রদান করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital