বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

কচুয়ায় নুরুল আজাদ কলেজে নবীন বরণ, সাংস্কৃতি ও পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ১:৫৭ পিএম
কচুয়ায় নুরুল আজাদ কলেজে নবীন বরণ, সাংস্কৃতি ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি, কচুয়া : কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বাতাবাড়িয়া নূরুল আজাদ কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ,বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।

বুধবার সকালে কলেজ মিলনয়াতনে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনী বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের অস্ট্রেলিয়া সিডনি শাখার সাধারণ সম্পাদক ও বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও অত্র কলেজের প্রতিষ্ঠাতা মরহুম নুরুল আজাদের জ্যেষ্ঠ সন্তান মো.ফয়সাল আজাদ রুবেল।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক কামরুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,কলেজের প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের সহধর্মী ও গভর্নিং বডির সভাপতি বেগম লোৎফে আরা আজাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির সদস্য মোঃ আব্দুল হান্নান মজুমদার,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মাস্টার,সহকারি অধ্যাপক লেয়াকত আলী,মোস্তাফিজুর রহমান,প্রভাষক মো.আনোয়ার হোসেন,কাদলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কাউছার আলম প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রধান, আওয়ামী লীগ নেতা আবু হানিফ মিয়া,সমাজসেবক দেলোয়ার হোসেন প্রমুখ।

Model Hospital

এ সময় কলেজের সহকারি অধ্যাপক সিরাজুল ইসলাম মীর,ফরহাদ হোসেন তালুকদার,মিজানুর রহমান ফাহিম,বাতাবাড়িয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, কলেজের গভর্নিং বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।