বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে জাটকা বিক্রির দায়ে ২ জনের জেল-জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৩:১৫ পিএম
মতলব উত্তরে জাটকা বিক্রির দায়ে ২ জনের জেল-জরিমানা

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলায় জাটকা বিক্রির দায়ে ২ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ঘটনাস্থল থেকে ১০০ কেজি জাটকা জব্দ করা হয়।

বুধবার (২২ মার্চ) সকাল ৬ টার দিকে উপজেলার এখলাছপুর ও ছেংগারচর বাজার এলাকার মৎস্য আড়তে এ অভিযান চালান মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আল এমরান খান। অভিযানে জব্দ করা ১০০ কেজি জাটকা স্থানীয় ৪টি এতিমখানায় বিতরণ করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- রুহুল আমিন (৩৫) ও আমিন উদ্দিন (৩৪)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার ও এখলাছপুর এলাকার মৎস্য আড়তে যৌথ অভিযান চালায় উপজেলা মৎস বিভাগ ও উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ১০০ কেজি জাটকা জব্দ করা হয়। পাশাপাশি জাটকা বিক্রির ও সরবরাহের দায়ে ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়।

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব আলী’সহ সঙ্গীয় ফোর্স ভ্রাম্যমান আদালতে আইনি সহায়তা করেন।
উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ইলিশ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমাদের সকলের উচিৎ মা ইলিশ ও জাটকা ক্রয় বিক্রয় থেকে বিরত থাকা।

Model Hospital

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আল এমরান খান বলেন, জাটকা ইলিশ ক্রয়-বিক্রয় দুটোই নিষিদ্ধ। যারা এর সাথে জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনা হবে। আমরা আজ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দের পাশাপাশি ২ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করেছি। আমাদের এ অভিযান সবসময় অব্যাহত রাখা হবে।

উল্লেখ্য, জাটকা ইলিশ রক্ষায় গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা পদ্মা নদীতে জাটকা মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এই ২ মাস জাটকা পরিবহন, বিক্রি ও বাজারজাতকরণও নিষিদ্ধ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।