শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে রিয়াজুল জান্নাহ জামে মসজিদের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৩:৪২ পিএম
মতলব উত্তরে রিয়াজুল জান্নাহ জামে মসজিদের উদ্বোধন

রমজানে দাম সহনীয় রাখতে প্রশাসন বাজার মনিটরিং করবে : নুরুল আমিন রুহুল এমপি

:: মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলার নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয় ও নাউরী আদর্শ ডিগ্রি কলেজ সংলগ্ন রিয়াজুল জান্নাহ জামে মসজিদ উদ্বোধন করা হয়।

বুধবার (২২ মার্চ) বাদ যোহর রিয়াজুল জান্নাহ জামে মসজিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে ফলক উন্মোচন করে উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

রিয়াজুল জান্নাহ জামে মসজিদের উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় নুরুল আমিন রুহুল এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সারা বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ৫শত ৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ করছেন যা সারা বিশ্বে আজ মাইলফলক। আজ পর্যন্ত ইসলামিক দেশে যা কোন রাষ্ট্রনায়ক করতে পারেনি।

Model Hospital

তিনি আরও বলেন, সামনে পবিত্র মাহে রমজান উপলক্ষে যাতে ব্যাবসায়ীরা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি না করতে পারে, এবং টিসিবির পন্য, ন্যায্য মূল্যের চাল যাতে সঠিকভাবে বন্টন করা হয় সে দিকে প্রশাসনের নজরদারি রাখতে হবে।

নুরুল আমিন রুহুল বলেন, আসন্ন রমজানে কোনোভাবেই পণ্যের অতিরিক্ত দাম আদায় করা যাবে না। ব্যবসায়ী নেতা ও প্রশাসন মিলে পণ্যের দাম নির্ধারণ করে দেবেন। সেই মূল্যেই বিক্রি করতে হবে। কেউ নির্ধারিত মূল্যের বেশি আদায় করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রমজানে দাম সহনীয় রাখতে প্রশাসন বাজার মনিটরিং (পর্যবেক্ষণ) করবে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। ভেজাল, যাতে মেয়াদোত্তীর্ণ পণ্য কেউ বিক্রি করতে না পারে, এ ব্যাপারে সবাইকে সতর্ক করে দেন উপজেলা প্রশাসন।

নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান, অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাইয়ুম খান।

এসময় উপস্থিত ছিলেন, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, ফরাজিকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, নাউরী আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন, নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, ধনাগোদা তালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুল আলম, ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহম্মেদ, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দলিল উদ্দিন, এখলাসপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাঁন মো. শাহ আলম, দশানী মাদ্রাসার সুপার মাওলানা হাবিব উল্ল্যা সরকার, বদরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, নাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখম বাহাউদ্দীন।

উদ্বোধন শেষে দোয়া মোনাজাতে মহান নেতা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের মাগফিরাত কামনা করা হয়।

এ ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও নুরুল আমিন রুহুল এমপি’র হায়াতে তৈয়বা কামনা করে দোয়া মোনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল হাই নদভীর।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital