বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে পাগলা কুকুরের কামড়ে আহত ১৩, আতঙ্কে এলাকাবাসী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৪:২৪ পিএম
মতলব উত্তরে পাগলা কুকুরের কামড়ে আহত ১৩, আতঙ্কে এলাকাবাসী
মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তরে পাগলা কুকুরের কামরে ১৩ জন আহত হয়েছে। ২২ মার্চ বুধবার সকালে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ইন্দুরিয়া, বলাইরকান্দি নায়াকান্দি ও ইসলামাবাদ ইউনিয়নের রায়পুর ইসলামাবাদে এ ঘটনা ঘটেছে।
ঘটনা সূত্রে জানা যায়, বুধবার সকালে ইন্দুরিয়া বলাইরকান্দি রাস্তায় শিশু, নারী ও বৃদ্ধসহ প্রায় ১৩ জনকে পাগলা কুকুর কামরিয়ে আহত করেছে।  আহতদের মধ্যে ৫ জন চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকীরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
আহতরা হলেন, সুলতানাবাদ ইউনিয়নের ইন্দুরিয়া গ্রামের রেহান উদ্দিনের ছেলে শাহজালাল (০৮), একই গ্রামের শহীদ উল্লাহ ফকির (৬৫), সাহেব আলী (৯০), চুন্নু মিয়ার স্ত্রী রাশিদা বেগম (৫৫), লেধু পাঠোয়ারীর স্ত্রী, সবুজ প্রধানের মা, বলাইরকান্দি গ্রামের ভবতোষ (৬০), নয়াকান্দি গ্রামের ৫ জন ও ইসলামাবাদ ইউনিয়নের রায়পুর ইসলামাবাদ গ্রামের দুলাল মিয়া।
জানা যায়, কিছু শিশু বলাইরকান্দি-ইন্দুরিয়া রাস্তার পাশে খেলা করছিলো। এমন সময় একটি লাল ও সাদা রঙের পাগলা কুকুর পেছন দিক থেকে শিশুদের কামড় দিয়ে ক্ষতবিক্ষত করে। তাদের ডাক-চিৎকারে কয়েকজন বৃদ্ধ লোক শিশুদের উদ্ধার করতে এগিয়ে আসলে কুকুরটি তাদেরও আক্রমন করে এবং আহত করে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. জহির ও মাসুদ মিয়া বলেন, কুকুরের কামড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন শুনেছি। তবে ঘটনা জানার পর ওই পাগলা কুকুরকে এলাকাবাসী মেরে ফেলেছে। আহতরা চিকিৎসা নিচ্ছে।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশাদুজ্জামান জুয়েল বলেন, কুকুরের কামড়ে ১৩ জন আহত হয়েছে শুনেছি, তবে এখানে কোন রোগী চিকিৎসা নিতে আসেনি। শুনেছি তারা নাকি চাঁদপুর সদর হাসপাতালে গিয়েছে। এধরনের চিকিৎসার জন্য আমরা সর্তক আছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital