শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় প্রধানমন্ত্রীর উপহার ভূমি ও গৃহহীন ১৮টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৪:৩৪ পিএম
কচুয়ায় প্রধানমন্ত্রীর উপহার ভূমি ও গৃহহীন ১৮টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর

মো. আবু সাঈদ, কচুয়া : কচুয়ায় প্রধানমন্ত্রীর আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় ভূমি ও গৃহহীন ১৮টি পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়েছে।

গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় সারা দেশের ন্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধন শেষে একই স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসানের সভাপতিত্ব ও সহকারি প্রোগ্রামার মো. মোশারফ হোসেনের সঞ্চালনায় ঘর হস্তান্তর অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, ইউপি চেয়ারম্যান কবির হোসেন ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সনতোষ চন্দ্র সেন।

উপকারভোগীদের মধ্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন- মো. জালাল হোসেন ও সালমা আক্তার। আলোচনা শেষে আশ্রায়ন প্রকল্পের ৪র্থ পর্যায়ের ১৮টি ঘরের উপকারভোগীদের মাঝে চাবি ও দলিল হস্তান্তর করা হয়। এসময় সকল বিভাগীয় কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধিজন উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital