বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে মাটি ও মানুষ ফেইসবুক গ্রুপের ইফতার সামগ্রী বিতরণ 

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ১:০৫ পিএম
মতলব উত্তরে মাটি ও মানুষ ফেইসবুক গ্রুপের ইফতার সামগ্রী বিতরণ 
মতলব উত্তর ব্যুরো : চাঁদপুর জেলার অন্যতম সামাজিক সংগঠন ‘মতলবের মাটি ও মানুষ’ গ্রুপের এডমিন শামীম খান এর প্রচেষ্টায় এবং সদস্যদের পক্ষ থেকে ৫০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে ছেংগারচর বাজারে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করে সংগঠনের সদস্যবৃন্দ এবং ইফতার সামগ্রী অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেন।
ইফতার সামগ্রীর প্রতি প্যাকেজে রয়েছে খেজুর ১কেজি, মুড়ি ২কেজি, ছোলা বুট ২কেজি, চিনি ১ কেজি, পেয়াজ ১কেজি, মসুর ডাল ১কেজি, সয়াবিন তৈল ১কেজি, বেসন ১কেজি, আলু ১কেজি, ট্যাং ১প্যাকেট।
এসময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক খাঁন, সাংবাদিক মমিনুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন খাঁন, যুবলীগ নেতা লিটন, মতলব উত্তর মোটরসাইকেল গ্যারেজে মালিক সমিতির সাধারণ সম্পাদক লোকমান সরকার, মতলবের মাটি ও মানুষ ফেসবুক গ্রুপের এডমিন শামীম খান, রাজিব সহ এডমিন ও মডারেটর ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital