শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে শত্রুতার আগুণে পুড়লো প্রবাসীর ৩ দোকান

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ১:৪৯ পিএম
চাঁদপুরে শত্রুতার আগুণে পুড়লো প্রবাসীর ৩ দোকান
সবাই যখন প্রথম রমজানের সেহের খাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তখন দাউ দাউ আগুনে পুড়ছে এক প্রবাসীর কষ্টার্জিত অর্থে ঘরা ৩টি দোকান। হঠাৎ মসজিদের মাইক থেকে ভেসে আসে আগুণ লাগার খবর। সদ্য ঘুম থেকে ওঠা গ্রামবাসী বালতি-গামলা নিয়ে ছুটে আসেন ঘটনাস্থলে। এরপর পাশের ঝিল, পুকুর থেকে পানি দিয়ে এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ৩টি দোকানের দুই তৃতীয়াংশ পুড়ে ছাই।
২৪ মার্চ বৃহস্পতিবার রাত ৩টায় এমনই এক অমানবিক ঘটনা ঘটে চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ দাসদী শাহী মসজিদের পাশে। শত্রুতার আগুণে পুড়ে যায় প্রবাসীর ৩টি দোকান।
এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক রাত ৩টার দিকে মসজিদের মাইকে আগুনের খবর পান। তখন এলাকার শত শত লোক ছুটে এসে পুকুর, ঝিল থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তারা আরো জানান, দোকানগুলো খালি থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে। তবে যে বা যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।
ক্ষতিগ্রস্ত প্রবাসী আলমাছ জমাদারের স্ত্রী ফাতেমা বেগম জানান, বৃহস্পতিবার দিনগত রাতে প্রথম রমজানের সেহরি খেতে উঠেন তিনি। এ সময় হঠাৎ করে মসজিদের মাইকে আগুন লাগার খবর পান। বাড়ির পাশে মসজিদ হওয়ায় বাইরে এসে দেখেন তারই ৩টি দোকান আগুনে পুড়ছে। কে বা কারা শত্রুতা করে দোকানে আগুন দিয়েছে তা তিনি এখন নিশ্চিত নন।
ফাতেমা বেগম আরো জানান, এক বছর পূর্বে তার স্বামীর কষ্টার্জিত অর্থে তিনি ক্রয়কৃত জমির উপর ৩টি দোকান করেছেন। কিন্তু হঠাৎ করে স্বামী অসুস্থ্য হয়ে পড়ায় দোকারগুলোর কাজ শেষ করতে পারেন নি। এদিকে বাড়ি এবং দোকান করতে গিয়ে তিনি প্রতিবেশী মুসলিম খানের চক্ষুশীল হয়ে ওঠেন। মুসলিমরা তাকে নানাভাবে হয়রানি এবং হুমকি-ধুমকি দিয়ে আসছিল। কিছুদিন আগেও তার ঘরে দরজা ভেঙে কে বা কারা ভিতরে প্রবেশ করা চেষ্টা করে।
এমন ঘটনায় আতঙ্কিত ফাতেমা বেগম প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা এবং এই ঘটনার সুষ্ঠ তদন্ত ও শাস্তি প্রার্থনা করে চাঁদপুর সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
চাঁদপুর সদর মডেল থানার এস আই শাহরিন জানান, গভীর রাতে শত্রুতা বসত দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে, আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেব।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital