বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাই টিভির এমডির পিতা মৃত্যুবার্ষিকীতে চাঁদপুরে মিলাদ ও দোয়া মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ৬:৩৩ পিএম
মাই টিভির এমডির পিতা মৃত্যুবার্ষিকীতে চাঁদপুরে মিলাদ ও দোয়া মাহফিল

গাজী মোঃ মহসিন : বেসরকারি জনপ্রিয় টেলিভিশন মাইটিভির চেয়ারম্যান ও এমডি নাসিরউদ্দিন সাথীর পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আলতাফ হোসেনের ৩৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ মার্চ ) চাঁদপুর শহরে মাইটিভির জেলা প্রতিনিধি মুনাওয়ার কাননের আয়োজনে এ দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।

তিনি বলেন, মাইটিভি দেশের জনপ্রিয় একটি চ্যাণেল। আর এই চ্যাণেলের এমডি সাহেবের পিতা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। আমরা জাতির এই শ্রেষ্ঠ সন্তানের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

এসময় চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ আলমগীর খান, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়, দৈনিক বাণিজ্য প্রতিদিন এর জেলা প্রতিনিধি আশিক বিন রহিম, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সুজন আহমেদ, দৈনিক চাঁদপুর প্রবাহের স্টাফ রিপোর্টার গাজী মোঃ মহসিন, দৈনিক চাঁদপুর খবর এর স্টাফ রিপোর্টার মাসুদ হোসেন, দৈনিক শপথ এর স্টাফ রিপোর্টার রহমান রুবেলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital