শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি উপজেলা শ্রমিক দলের আহবায়ক কমিটি অনুমোদন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৪:২১ পিএম
শাহরাস্তি উপজেলা শ্রমিক দলের আহবায়ক কমিটি অনুমোদন

শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আয়েত আলী ভুইয়া ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটনের সুপারিশে এবং
জাতীয়তাবাদী শ্রমিক দল চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান ভুইয়ার সুপারিশ ক্রমে জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম শাহরাস্তি উপজেলা শ্রমিক দলের আহবায়ক কমিটি অনুমোদন করেন।

গত ২৫ মার্চ অনুমোদিত উক্ত ৫৭ সদস্য বিশিষ্ট অনুমোদিত কমিটিতে মোঃ হেলাল উদ্দিন কে আহবায়ক, মোঃ মজিবুর রহমান কে যুগ্ম আহবায়ক, মোঃ সুমন মিজি সদস্য সচিব এবং মোঃ জালাল মিজি কে সদস্য করে ৫৭ সদস্য বিশিষ্ট শাহরাস্তি উপজেলা শ্রমিক দলের আহবায়ক কমিটি অনুমোদন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital