বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ঋন বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ১১:৪১ এম
ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ঋন বিতরণ
ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির অন্তর্ভুক্ত ৪ নং ফরিদগঞ্জ কৃষক সমবায় সমিতির সদস্যদের মাঝে সোনালী ফসলি ঋন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান এর কার্যালয়ে এই ঋন বিতরণ করা হয়, এই দিন সমিতির ১৪ জন সদস্যদের মাঝে ৫ লক্ষ ৪০ হাজার টাকা ঋন বিতরণ করা হয়।
ঋন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূইয়া, হিসাব রক্ষক কুলসুমা আখন্দ,পরিচালক মামুনুর রহমান পাটওয়ারী, পরিদর্শক আজাদুর রহমান, ঋন গ্রহনকারী সমিতির সভাপতি হানিফ কাজী সহ সদস্য বৃন্দ।
ঋন বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আপনার সরকারের এই জামানত বীহীন ঋন পাচ্ছেন, এই টাকার সঠিক ব্যাবহারের মাধ্যমে কৃষিতে বিনিয়োগ করে আপনারা লাভবান হবেন, এবং সঠিক সময়ে ঋন পরিশোধ করে অন্যজনকে ঋন পেতে সহযোগিতা করুন।
আপনারা গ্রামিন অর্থনীতিকে গতিশীল ও শক্তিশালী করেছেন, দেশের দারিদ্র্য দূরীকরণে আপনাদের ভূমিকা রয়েছে। দেশ এগিয়ে যাচ্ছে সকল পর্যায়ে, আর এই উন্নয়ন কর্মকাণ্ড সম্ভব হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার দৃড় নেতৃত্বের জন্য।
আপনারা দেশের প্রান্তিক পর্যায়ের কৃষক শ্রমিক গনের ভাগ্য উন্নয়নে শেখ হাসিনার সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তাই আগামীতে আবারো শেখ হাসিনার নেতৃত্বে সরকার গড়তে আপনাদের ভূমিকা রাখতে হবে।

চাঁদপুর জামায়াতের আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী

বর্তমানে বিএনপি সরকারও সেই স্বৈরাচারী আচরণ শুরু করেছে : জামায়াত আমীর মাও. বিল্লাল হোসাইন মিয়াজি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:৪৩ পিএম
বর্তমানে বিএনপি সরকারও সেই স্বৈরাচারী আচরণ শুরু করেছে : জামায়াত আমীর মাও. বিল্লাল হোসাইন মিয়াজি

রক্তাক্ত ২৮ অক্টোবর উপলক্ষে দেশব্যাপী লগী-বৈঠা দিয়ে বর্বরোচিত হামলাকারী আওয়ামী সন্ত্রাসী, খুনিদের বিচারের দাবিতে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা।

বুধবার ২৮শে অক্টোবর বিকেল ৪টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি। তিনি বলেন, ২০০৬ সালের ২৮ শে অক্টোবর এই দিনটি ছিলো খুবই বেদনা দায়ক। এই দিনে চারদলীয় জোটের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে শেখ হাসিনা তার সন্ত্রাসীবাহিনী দিয়ে লগী বৈঠা নিয়ে বর্বরোচিত হামলা চালিয়ে অনেক ভাইকে শহীদ করেছে। বর্তমান সরকার ও সেই স্বৈরাচারী আচরণ শুরু করেছে। বিরুধী দলকে বিভিন্ন হুমকি ধমকি দিয়ে দমনের চেষ্টা করছে।

২৮ অক্টোবর কত ভাইয়ের রক্ত জড়েছে এখনো জড়ছে যুগে যুগে এভাবেই রক্তের সিঁড়ি বেয়ে একদিন এই দেশে ইসলামী আইন প্রতিষ্ঠিত হবে। ইনশাআল্লাহ।

Model Hospital

চাঁদপুর শহর জামায়াতের আমীর এডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি বেলায়েত হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন শহরের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, প্রভাষক ওমর ফারুক।

আরও উপস্থিত ছিলেন শহর জামায়াত নেতা বিশিষ্ট সমাজ সেবক আব্দুস শুক্কুর মস্তান, প্রভাষক মো: হানিফ মোল্লা, তরপরচন্ডি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর বন্দুকশী, শহর শ্রমিক কল্যাণের সভাপতি গোলাম মাওলা।

শহরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট সভাপতি সেক্রেটারিসহ সর্বস্তরের জনশক্তি দায়িত্বশীল উপস্থিত ছিলেন।