বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

শাহরাস্তি প্রেসক্লাবের বার্ষিক ইফতার মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৯:৪৭ এম
শাহরাস্তি প্রেসক্লাবের বার্ষিক ইফতার মাহফিল

শাহরাস্তি প্রেসক্লাবের আয়োজনে বার্ষিক মিলাদ মাহফিল ও প্রয়াত সাংবাদিকদের স্বরনে বিশেষ দোয়ার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

১৪ ই রমজান ৬ জুন বৃহস্পতিবার বাদ আছর রিভার ভিউ কপি পার্ক রেস্টুরেন্ট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নোমান হোসেন আখন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামরুজ্জামান, পল্লী বিদ্যুৎতের ডিজিএম মোবারক হোসেন খাঁন, সাবেক প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ দুলাল চন্দ্র ঘোষ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, শাহরাস্তি মডেল থানার উপ- পরিদর্শক শেখ মাহাদী, সূচীপাড়া ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ ও শাহরাস্তি প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী হুমায়ুন কবির, প্রিয় চাঁদপুর পোর্টালের সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মাসুদ রানা, প্রেসক্লাবের নবাগত সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ, সাংবাদিক ও নাট্যকার জাহাঙ্গীর আলম হৃদয়, বিশিষ্ট শিক্ষক ও সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম রতন, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার আঃ ছাত্তার মজুমদার পিএম (বার)।

Model Hospital

এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ইমতিয়াজ সিদ্দিকী তোহা, ফিরোজ বেপারী, হাসান আহমেদ বাবলু, সিদ্দিকুর রহমান নয়ন, শাখাওয়াত হোসেন হৃদয়, হানিফ মিয়াজী, বিশিষ্ট ব্যবসায়ী আদনান নোমান, পুস্তক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাসান সিকদার প্রমুখ।

অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিক আবদুর রশিদ, রেদোয়ান মোগল, আবুল খায়ের ও সদ্য প্রয়াত শাহরাস্তি প্রেসক্লাব সহ-সভাপতি মোঃ জাকির হোসাইন খাঁনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসাতু সালমানাল ফারসী (রহঃ) মাদ্রাসা মসজিদের খতিব মাওলানা মোঃ কামরুজ্জামান।

অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষ থেকে প্রয়াত সাংবাদিক জাকির হোসাইন খাঁনকে মরণোত্তর সন্মাননা গ্রহণ করেন তার পুত্র আবদুর রাজ্জাক রাজু।

সভায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান গন, মসজিদের ইমাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, এতিম শিশু, গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।