বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন’র উদ্যোগে গরুর গোস্ত ও খাদ্যসামগ্রী বিতরন

ফরিদগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ৪:৫০ পিএম
ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন’র উদ্যোগে গরুর গোস্ত ও খাদ্যসামগ্রী বিতরন
পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায়,হতদরিদ্র এবং নিম্ম আয়ের শতাধিক পরিবারের মাঝে গরুর গোস্ত ও খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে।
১১ এপ্রিল (মঙ্গলবার)সকাল ১১ টার সময় ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফের সার্বিক তত্বাবধানে সংগঠনের সদস্যরা মানুষের মাঝে গরুর গোস্ত ও খাদ্যসামগ্রীগুলো বিতরন করেন।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহম্মেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোহন পাটোয়ারী মানিক,খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী-প্রধান শিক্ষক শাহজাহান মিয়া,খাজুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সলেমান পাটোয়ারী, ব্যবসায়ী নুরুল ইসলম তপদার।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বুলবুল আহম্মেদ বলেন,আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন ২০১৯ সাল থেকেই মানবিক ও সামাজিক কাজ করে যাচ্ছে। যা সত্যিই প্রশংসার দাবিদার।তারা গরীব,অসহায় মানুষ এবং সমাজের জন্য সর্বসময় নি:স্বার্থ ভাবে কাজ করে যাচ্ছে। তাই আমাদের সমাজের বিত্তবানদের এই সেচ্ছাসেবী সংগঠনটির পাশে পূর্বের মতো সামনের দিনেও তাদের পাশে থাকলে আমার বিশ্বাস এই সংগঠনটি আত্নমানবতার সেবা পুরো দেশজুড়ে ভূমিকা রাখতে সক্ষম হবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা পারভেজ মোশারফ জানান,বর্তমানে পবিত্র রমজান মাস চলছে।আমরা লক্ষ করছি আমাদের সমাজের বিত্তবানেরা,
জনপ্রতিনিধিরা এবং সংগঠন গতানুগতিক ভাবে ইফতার সামগ্রী বিতরন করছে।কিন্তু আমরা লক্ষ করছি গরুর গোস্ত আমাদের মুসলমানদের একটা জনপ্রিয় খাবার কিন্তু আমাদের সমাজের দরিদ্র এবং নিম্ম আয়ের পরিবারের রোজাদারদের একটু মন চাইলেও এই রমজান মাসে উচ্চমূল্য দিয়ে এক কেজি গরুর মাংস কিনে খেতে পারে না।অনেকের খাওয়ার স্বপ্ন থাকলেও তা পূরন করতে পারেন না।তাই এবার আমরা এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আমাদের ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শতাধিক দরিদ পরিবারের মানুষ গরুর গোস্তের স্বাদ লাগবে একবেলা ভালো খাবারের জন্য আমরা ১ কেজি করে গরুর মাংস এবং কিছু খাদ্যসামগ্রী বিতরন করেছি।আমাদের কার্যক্রমে দেশ এবং প্রবাস থেকে যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বিতরনী প্যাকেজের মধ্যে ছিল,১ কেজি গরুর গোস্ত, ১ লিটার সয়াবিন তেল,১ কেজি পেয়াজ, ২ কেজি আলু,৫০০ গ্রাম খেজুর,৫০০ গ্রাম মুশারির ডাল।
এই সময় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিল, ইকবাল গাজী,কামরুল মোল্লা,শেখ শাকিব,নাঈম চৌধুরী,হাছিব পাটোয়ারী,হাচান আটিয়া,মোজাম্মেল হোসেন,হাসনাত গাজী,তাজুল ইসলাম,রবিউল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য: আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন ২০১৯ সাল থেকে মানবিক ও সামাজিক কাজ করে আসছে।সংগঠনটির করোনাকালে স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন ক্যাম্পেইন থেকে শুর করে মাস্ক বিতরন,ত্রান বিতরন,বন্যা দূর্গত এলাকায় ত্রান বিতরন,বৃক্ষ রোপন,মেডিকেল ক্যাম্প,রক্তদান,ফ্রি ব্লাড ক্যাম্পিং,ইফতার বিতরন,শীতবস্ত্র বিতরন,কৃতি শিক্ষার্থী সংবর্ধনা,গরিব শিক্ষার্থীদের শিক্ষা উপকরন বিতরন সহ বিভিন্ন সেচ্ছাসেবী কাজে সরব রয়েছেন।জানা যায় সংগঠনটি একজন তরুন উদীয়মান স্কুল,কলেজের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হচ্ছে।

চাঁদপুর জামায়াতের আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী

বর্তমানে বিএনপি সরকারও সেই স্বৈরাচারী আচরণ শুরু করেছে : জামায়াত আমীর মাও. বিল্লাল হোসাইন মিয়াজি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:৪৩ পিএম
বর্তমানে বিএনপি সরকারও সেই স্বৈরাচারী আচরণ শুরু করেছে : জামায়াত আমীর মাও. বিল্লাল হোসাইন মিয়াজি

রক্তাক্ত ২৮ অক্টোবর উপলক্ষে দেশব্যাপী লগী-বৈঠা দিয়ে বর্বরোচিত হামলাকারী আওয়ামী সন্ত্রাসী, খুনিদের বিচারের দাবিতে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা।

বুধবার ২৮শে অক্টোবর বিকেল ৪টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি। তিনি বলেন, ২০০৬ সালের ২৮ শে অক্টোবর এই দিনটি ছিলো খুবই বেদনা দায়ক। এই দিনে চারদলীয় জোটের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে শেখ হাসিনা তার সন্ত্রাসীবাহিনী দিয়ে লগী বৈঠা নিয়ে বর্বরোচিত হামলা চালিয়ে অনেক ভাইকে শহীদ করেছে। বর্তমান সরকার ও সেই স্বৈরাচারী আচরণ শুরু করেছে। বিরুধী দলকে বিভিন্ন হুমকি ধমকি দিয়ে দমনের চেষ্টা করছে।

২৮ অক্টোবর কত ভাইয়ের রক্ত জড়েছে এখনো জড়ছে যুগে যুগে এভাবেই রক্তের সিঁড়ি বেয়ে একদিন এই দেশে ইসলামী আইন প্রতিষ্ঠিত হবে। ইনশাআল্লাহ।

Model Hospital

চাঁদপুর শহর জামায়াতের আমীর এডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি বেলায়েত হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন শহরের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, প্রভাষক ওমর ফারুক।

আরও উপস্থিত ছিলেন শহর জামায়াত নেতা বিশিষ্ট সমাজ সেবক আব্দুস শুক্কুর মস্তান, প্রভাষক মো: হানিফ মোল্লা, তরপরচন্ডি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর বন্দুকশী, শহর শ্রমিক কল্যাণের সভাপতি গোলাম মাওলা।

শহরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট সভাপতি সেক্রেটারিসহ সর্বস্তরের জনশক্তি দায়িত্বশীল উপস্থিত ছিলেন।