শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জন্মদিনে ছাত্রলীগ নেতার ব্যতিক্রমধর্মী আয়োজন 

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৬:৪৮ পিএম
জন্মদিনে ছাত্রলীগ নেতার ব্যতিক্রমধর্মী আয়োজন 
প্রতি বছরের ন্যায় চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যতিক্রম আয়োজনে জন্মদিন পালন করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের উপ-সম্পাদক আরেফিন শুভ। নিজের জন্মদিনে কেক না কেটে এতিমখানায় ছাত্রদের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে জন্মদিন পালন করেন।
১৩ এপ্রিল বিকালে পবিত্র মাহে রমজানের ইফতারের পূর্বমুহূর্তে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে একটি এতিম খানার ছাত্রদের মাঝে নিজের জন্মদিনে ইফতার বিতরণ করেন তিনি।
এ দিনে নিজের জন্মদিনে উক্ত ব্যতিক্রমধর্মী আয়োজন করে সমর্থক, শুভাকাঙ্ক্ষী, বন্ধুবান্ধবসহ অসংখ্য মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।
আরেফিন শুভ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছে নিঃস্বার্থ ভাবে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগের একটি ইউনিটের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমার জন্মদিনে আমার ক্ষুদ্র প্রয়াস মাত্র। তিনি বলেন, সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে মনের মধ্যে যে আত্মতৃপ্তি পাওয়া যায় তা আসলে অন্য কোথাও নাই। যার জন্য তার এই ব্যতিক্রম আয়োজন। ভবিষ্যতেও তিনি মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার আশা ব্যক্ত করেন।
এ সময় তার জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা শুভেচ্ছা জানিয়েছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্যঃ ছাত্রলীগ নেতা আরেফিন শুভ বিগত দিনেও ছাত্রলীগের হয়ে বিভিন্ন মানবিক কাজে অংশগ্রহন করেন এবং করোনা কালীন সময়ে নিজের ব্যাক্তিগত উদ্দ্যেগে অসহায় মানুষদের পাশে ত্রান ও অসহায় কৃষকদের ধান কাঁটা ও অক্সিজেন সেবাসহ বিভিন্ন প্রকার সহযোগিতা করেছিলেন ৷

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital