বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ প্রেসক্লাব’র উদ্যোগে প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৪:৫৯ পিএম
হাজীগঞ্জ প্রেসক্লাব’র উদ্যোগে প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার
হাজীগঞ্জ প্রেসক্লাব’র প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
১৫ এপ্রিল শনিবার হাজীগঞ্জ বাজারস্থ একটি হোটেলে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক ইকবালুজ্জামান ফারুক।
আলোচনা করেন প্রবীণ সাংবাদিক তপন কুমার পাল।
অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম ও হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জুবাইর সৈয়দ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য খালেকুজ্জামান শামীম, গাজী মোঃ সালাহ উদ্দীন, হাসান মাহমুদ, মোঃ কামাল হোসেন, কাউছার আহমেদ রিপন, মনিরুজ্জামান বাবলু, এনায়েত মজুমদার, সাইফুল ইসলাম সিফাত, মুনসুর আহমেদ বিপ্লব, মোঃ  হাসান সর্দার, এস এম মিরাজ মুন্সী, গাজী মোঃ নাছির উদ্দিন, মোঃ মনজুর আলম পাটোয়ারী, আলমগীর কবির, পাপ্পু মাহমুদ, কবির আহমেদ, শাখাওয়াত হোসেন শামীম, জহিরুল ইসলাম জয়, সাইফুল ইসলাম, মহিন উদ্দিন, অমর দাস, মোঃ হুমায়ন আহমেদ, মো: জসীম উদ্দিন প্রমুখ।
দোয়া ও ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, হাজীগঞ্জ প্রেসক্লাব সদস্য গাজী মো. নাসির।
সকলে এক ও অভিন্ন থেকে হাজীগঞ্জ প্রেসক্লাবকে এগিয়ে নেয়ার আহবান জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital