বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন’র ইফতার মাহফিল

ফরিদগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ৪:২৩ পিএম
আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন’র ইফতার মাহফিল
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৮এপ্রিল (মঙ্গলবার) উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফ’র সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের বিট অফিসার এসআই আনোয়ার হোসেন, খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহজাহান মিয়া,উক্ত ইফতার মাহফিলের পৃষ্টপোষক বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী ব্যবসায়ী জনাব মাসুদ মিজি মামুন’র প্রতিনিধি খলিলুর রহমান বেপারী।
আরো উপস্থিত ছিলেন,ইউপি সদস্য জিলন পাটোয়ারী,আহসান দর্জি,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক শরিফ হোসাইন,খাজুরিয়া ওল্ডস্কীম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হান্নান,খাজুরিয়ক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সলেমান পাটোয়ারী,ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেদী পাঠান সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,ব্যবসায়ী, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ,ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা পারভেজ মোশারফ বলেন, আইডিয়ার সমাজসেবা ফাউন্ডেশন সর্বসময় মানবিক ও সামাজিক কল্যানে অঙ্গিকারাবদ্ধ।সংগঠনের সকল সদস্যরা পড়াশুনার পাশাপাশি সমাজের জন্য মানুষের জন্য সেচ্ছায় অর্থ,শ্রম,মেধা দিচ্ছে সর্বসময়।তাই এমন ভালো কাজের প্রতি ভালোবাসার জায়গা থেকে আমাদের ইউনিয়নের কৃতি সন্তান,সমাজসেবক জনাব মাসুদ মামুন ভাই আজকে আমাদের সকল সদস্য,সেচ্ছাসেবী, রক্তদাতা,শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের নিয়ে এমন আয়োজনের ব্যবস্থা করেছেন। যার জন্য আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।তিনি প্রবাসে থেকে সবার কাছে দোয়া চেয়েছেন।
এইসময় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ইকবাল গাজী,আবরার নাঈম,কামরুল মোল্লা,হাচান মাছুম,মাছুম হোসেন,বাছির মল্লিক,হাছিব পাটোয়ারী,সাকিব শেখ,হাচান আটিয়া,মোজাম্মেল হোসেন,নাদিম হোসেন,হাসনাত গাজী,কামরুল হাচান,তাজুল ইসলাম।
ইফতারের পূর্ব মূহুর্তে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,খাজুরিয়া দারুল উলুম গাজী বাড়ি মাদ্রাসার মুহতামিম মাওলানা সামছুউদ্দীন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital