বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে পল্লী চিকিৎসক ও তার পরিবারের উপর অতর্কিত হামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১, ২:২৬ পিএম
মতলব উত্তরে পল্লী চিকিৎসক ও তার পরিবারের উপর অতর্কিত হামলা

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার ১২নং ফরাজীকান্দি ইউনিয়নের সরদারকান্দি গ্রামের পল্লী চিকিৎসক আলাউদ্দিন ও তার পরিবারের উপর আকস্মিক হামলা করেন লাল চাঁন।

সোমবার রাত ১টা ৩০ মিনিটে একই গ্রামের মৃত সফর আলীর ছেলে লাল চাঁন আলাউদ্দিন এর বাড়ির গেইট লাথি মেরে ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঘরের টিন লাথি মেরে খুলে ঘরের ভেতর প্রবেশ করে। কিছু বুঝে উঠার আগেই আলাউদ্দিন, তার স্ত্রী ও মেয়েকে লাঠি দিয়ে ক্রমাগত আঘাত করতে থাকে। পাশের বাড়ির লোকজন এলে তারাও হামলার স্বীকার হয়। এতে গুরুতর আহত হন আলাউদ্দিন, তার স্ত্রী, কন্যা এবং একজন প্রতিবেশী।

আলাউদ্দিন দেওয়ান জানান, হামলা চালিয়ে তার পরিবারের সবাইকে আহত করে ঘর থেকে নগদ দুই লক্ষ ষাট হাজার টাকা এবং একলক্ষ টাকা সমমূল্যের স্বর্ণালংকার হাতিয়ে নেয় লাল চাঁন।

মতলব উত্তর থানায় আলাউদ্দিন তার পরিবারের উপর আকস্মিক হামলা ও লুটপাতের ঘটনায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

Model Hospital

মৃত সফর আলী বেপারীর ছেলে লাল চাঁন বিগত দিনেও এরকম অসংখ্য ঘটনা ঘটিয়েছেন, লাল চাঁনের যন্ত্রনায় অতিষ্ঠ এলাকাবাসী লাল চাঁনের শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে মানসিক ভারসাম্যহীন বলে লাল চাঁনের অনেক অপরাধমূলক কর্মকান্ড সরে যাচ্ছেন নিরবে। সচেতন মহল বলছেন, যদি লাল চাঁন পাগল হয় তবে তাকে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা দেয়া হোক এবং যদি সুস্থ স্বাভাবিক হয় তবে তাকে আইনের আওতায় এনে শাস্তি দাবি জানান।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।