শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে অনির্বাণ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ঈদ বস্ত্র বিতরণ

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩, ৪:১০ পিএম
মতলব দক্ষিণে অনির্বাণ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ঈদ বস্ত্র বিতরণ

মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন অনির্বাণ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। গত ২৯ রমজান বিকেলে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এ ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এসময় গোবিন্দপুর এলাকাসহ আশপাশের কয়েকটি এলাকার শতাধিক পরিবারকে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. রবিউল ইসলাম রবির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূরে আলম রাজুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর সাত্তার বিএসসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জমির হোসেন পাটোয়ারী।

এসময় আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম রবি, সহ-সভাপতি ইসমাইল হোসেন পাটোয়ারী, আল আমিন পাটোয়ারী, ইমরান মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন প্রধান, রমিজ পাটেয়ারী, মামুন পাটোয়ারী প্রমুখ। ঈদ বস্ত্র বিতরণে প্রবাসী কমিটির সভাপতি লোকমান হোসেন প্রধান, সাধারণ সম্পাদক রকিবুজ্জামান বাবু, এলাকার পেশাজীবি ও ব্যবসায়ীরা আর্থিক সহযোগিতা করেন। ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক পরিবারের মাঝে উন্নতমানের লুঙ্গি ও শাড়ি বিতরণ করার জন্য উদ্যোগ গ্রহণ করেন সংগঠনের সভাপতি মো. রবিউল ইসলাম রবি ও সাধারণ সম্পাদক নূরে আলম রাজু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অনির্বাণ সমাজ কল্যাণ ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন। এই সংগঠন সমাজের গরিব, অসহায় ও এতিমদের পাশে থেকে সবসময় সহযোগিতা করে যাচ্ছে। বিশেষ করে মেধাবী ছাত্র-ছাত্রীদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ করে দিচ্ছে সংগঠনটি। এই সংগঠনের আগামী পথচলায় এলাকার সকলকে পাশে থেকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা। এসময় সংগঠনের সকল সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital