শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে শীতার্তদের জন্য উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১, ৩:১৬ পিএম
শাহরাস্তিতে শীতার্তদের জন্য উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে উপজেলার ১০টি ইউপির গরীব অসহায় দুস্থ শীতার্তদের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে ।
মঙ্গলবার বিকেলে (৭-ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউপি সচিবদের মাঝে এ (কম্বল) সামগ্রী বিতরণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি চলতি শীত মৌসুমে উপজেলার দশটি ইউপির অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের শীত নিবারণের জন্য  প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে গ্রামীণ অসহায়দের মাঝে বিতরণের জন্য প্রয়োজনীয় সংখ্যক কম্বল বরাদ্দ আসে। ওই হিসেবে ওইদিন  উপজেলার দশটি ইউপির সচিবদের মাঝেএ কম্বল হস্তান্তর করা হয়। যার পরিমাণ প্রায় ৪ হাজার ৮শ।
উক্ত বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার ইউপি সচিবদের উদ্দেশ্যে বলেন, বরাদ্দকৃত কম্বল দুস্থ অসহায় পরিবারের জন্য প্রদান করা হইল এ সামগ্রী যেন কোন অবস্থায় সচ্ছল কিংবা অযোগ্য ব্যক্তির নিকট হস্তান্তর না হয় সেদিকে দৃষ্টি রাখার আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ মোঃ শাহাবুদ্দিন, দশটি ইউপির সচিবগণ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital