বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদা দাফন সম্পন্ন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ১৫ মে, ২০২৩, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদা দাফন সম্পন্ন
শাহরাস্তিতে বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান(৬৯) দীর্ঘদিন জটিল রোগে অসুস্থতায় ভুগে ইন্তেকাল করিয়াছেন, ইন্নালিল্লাহি …… রাজিউন।
রোববার রাত ১০.৩০ মিনিটে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ পুত্র ,পুত্রবধূ , নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সোমবার দুপুর ২টায় উপজেলা প্রশাসন, শাহরাস্তি পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন কাজ সম্পন্ন হয়।
এ সময় শাহরাস্তি উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী উপস্থিত ছিলেন ।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন খিলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সুব্রত কুমার সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মোঃ শাহাজান, ডেপুটি কমান্ডার আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিএসসি, ইউপি চেয়ারম্যান আব্দুল রাজ্জাক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা রায়শ্রী দক্ষিণ ইউপির বিজয়পুর গ্রামের মিয়াজী বাড়ির মৃত সিদ্দিকুর রহমানের পুত্র ছিলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম শফিকুর রহমান ।
তিনি স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধের ময়দানে সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। পরবর্তীতে তিনি দেশ স্বাধীনের পর মুক্তিযোদ্ধার খেতাব নিয়ে ভাতা ভোগী একজন মুক্তিযোদ্ধা হিসেবে কুমিল্লা সরকারি মহিলা কলেজ পরবর্তীতে চাঁদপুর সরকারি মহিলা কলেজের স্টোরকিপার হিসেবে কর্ম জীবন শেষ করেন। এলাকায় স্থায়ীভাবে বসবাসের সময় তার নম্রতা ভদ্রতা মিষ্টি হাসি আচরণ স্থানীয়দের আকৃষ্ট করতো। সবাইর প্রিয় শফিক ভাই ছিলেন এলাকার আবাল বৃদ্ধ বণিকার প্রিয় লোক। জীবন সায়ান্নে নানাবিধ অসুখের কবলে পড়ে পরবর্তীতে প্রাণঘাতক ক্যান্সারের নিকট পরাস্ত হন তিনি।
ব্যক্তি জীবনে তার বড় পুত্র স্থানীয়ভাবে এলাকা কৃষি খামারে যুক্ত থাকলও বাকি মেজো ও ছোট পুত্র চট্টগ্রাম ফরেস্টে কর্মরত রয়েছে।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।