বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ১৩ ইউনিয়নে ৫৮০ জনের মনোনয়ন পত্র জমা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১, ১:৫৬ পিএম
ফরিদগঞ্জে ১৩ ইউনিয়নে ৫৮০ জনের মনোনয়ন পত্র জমা

এস এম ইকবাল : আগামী ৫ জানুয়ারীর নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমাদান চলছে। ৯ ডিসেম্বর বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমাদানের শেষদিন।

৮ ডিসেম্বর বুধবার পর্যন্ত মোট ৫৮০ জন তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৩৮ জন, সংরক্ষিত আসনে ১০৭ জন এবং সাধারণ আসনে ৪৩৫জন সদস্য মনোনয়ন জমা দিয়েছেন।

ইউনিয়ন পর্যায়ে ১ নং বালিথুবা পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান পদে ১জন, সংরক্ষিত আসনের ৭জন এবং সাধারণ আসনে ৩০জন।

২নং বালিথুবা পুর্ব ইউনিয়ন চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত আসনের ১১ জন এবং সাধারণ আসনে ৩১জন। ৩ নং সুবিদপুর পুর্ব ইউনিয়ন চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত আসনের ১০ জন এবং সাধারণ আসনে ২৬জন। ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত আসনের ৯ জন এবং সাধারণ আসনে ৩৭জন। ৫নং গুপ্টি পুর্ব ইউনিয়ন চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত আসনের ৬ জন এবং সাধারণ আসনে ৩৭জন।

Model Hospital

৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত আসনের ৯ জন এবং সাধারণ আসনে ৩২জন। ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত আসনের ৭ জন এবং সাধারণ আসনে ৪১জন। ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান পদে ১ জন, সংরক্ষিত আসনের ৯ জন এবং সাধারণ আসনে ২৯ জন। ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত আসনের ৬ জন এবং সাধারণ আসনে ৩৪ জন।

১১নং চরদুঃখিয়া পুর্ব ইউনিয়ন চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত আসনের ১৩ জন এবং সাধারণ আসনে ৩৮ জন। ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান পদে ১ জন, সংরক্ষিত আসনের ৪ জন এবং সাধারণ আসনে ৩০ জন। ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত আসনের ৭ জন এবং সাধারণ আসনে ৩০জন। ১৬নং রূপসা দক্ষিণে ইউনিয়ন চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত আসনের ৯ জন ও সাধারণ আসনে ৪০জন।

উল্লেখ্যঃ ৯ ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষদিন, ১২ ডিসেম্বর যাচাই বাচাই, ১৩-১৯ ডিসেম্বর প্রত্যাহার, ২০ ডিসেম্বর প্রতিক বরাদ্ধ এবং ৫ই জানুয়ারী ২০২২ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital