বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন: ডা. হারুনুর রশিদ সাগর

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ মে, ২০২৩, ৮:৫৫ পিএম
শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন: ডা. হারুনুর রশিদ সাগর

নিজস্ব প্রতিবেদক : ২৬৩ চাঁদপুর (৪) ফরিদগঞ্জ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, জেলা বিএমএর সাবেক সভাপতি ডা: হারুনর রশীদ সাগর বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যার ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ কে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে উপস্থাপন করেছেন এই জন্য দেশের নাগরিক হিসেবে উনাকে ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছেন আর উনার সুযোগ্য কন্যা টেকসই উন্নয়ন দিয়ে ঋনে আবদ্ধ করেছেন। আমাদের সকলের উচিত আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকার গড়তে আবারো নৌকায় ভোট দেয়া। আমাদের ফরিদগঞ্জ উপজেলায় গত ১৫ বছরের সরকার অভূতপূর্ব অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়েছেন, তারপর ও অনেক কাজ এখনো বাকী আছে আমরা সুযোগ পেলে সেই অসমাপ্ত কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে করবো ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার সমাজিক নিরাপত্তা বেষ্টনী বৃদ্ধি করেছেন, তবে সকল জনগোষ্ঠীকে এই নিরাপত্তার আওতায় আনতে আবারো সরকার গড়া দরকার, তাই শেখ হাসিনার উপর আস্থা বিশ্বাস রেখে চলতে হবে।

২৭ মে শনিবার বিকেল ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এর নলডুগি খন্দকার বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছ। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা: হারুন অর রশিদ সাগর।

গোবিন্দপুর দক্ষিন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অহিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, উপজেলা আওয়ামীলীগের নেতা আনোয়ার হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল ওয়াদুদ অধু মেম্বার, আলমগীর হোসেন বাবলা মেম্বারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Model Hospital

এর আগে দুপুরে ডা: হারুন অর রশিদ সাগর গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের মৃত সাবেক নেতাদের কবর জিয়ারত করেন। মৃত্যুবরন কারী নেতৃবৃন্দ হলো ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম বীর মুক্তিযোদ্ধা জাবেদ আলী মোক্তার, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা লোকমান আহমেদ পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি মরহুম রফিকুল ইসলাম পাঠান, মমতাজ উদ্দিন পাটওয়ারী, ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মোতালেব কেরানী, হজরত মাওলানা মরহুম মোখলেছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের নেতা আবু জাফর মিজির পিতা মরহুম হাজী নূর বক্স মিজি, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নেসার পাটওয়ারীর পিতা মরহুম নূরবক্স পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রহমানের পিতা বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মরহুম হাজী আব্দুল মান্নানের কবর জিয়ারত করেন।

এই সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের নেতা আনোয়ার হোসেন, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, ইউপি সদস্য আলমগীর হোসেন বাবলা, শাহাদাত হোসেন, ১ নং বালিথুবা পঃ ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুজ্জামান রনি, যুবলীগ নেতা জাহিদুল হক মিলন, নাসির উদ্দীন, ফরিদগঞ্জ পৌরসভা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম পাটওয়ারী, ৮ নং পাইকপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিঠু পাটওয়ারী, ১ নং বালিথুবা পঃ ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ফয়েজ আহমেদ রাব্বি পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক কাউসার হামেদ স্বপন, চাঁদপুর সরকারি কলেজে ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ফরিদুজ্জামান বাঁধন পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের নেতা আব্দুর রউফ রুবাইয়েত, ১ নং বালিথুবা পঃ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হাসান, সাংগঠনিক সম্পাদক পিয়াস চন্দ্র দাস, আদনান পাটওয়ারী প্রমুখ।

কবর জিয়ারতে সকলের জান্নাত কামনা করে মোনাজাত করা হয়, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ এগিয়ে যেতে সরকারের ধারাবাহিকতা রক্ষায় মহান আল্লাহ পাক এর সহায়তা চান।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ