বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক পেলেন ৬ জন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৪ জুন, ২০২৩, ৭:৩০ পিএম
চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক পেলেন ৬ জন

চর্যাপদ সাহিত্য একাডেমি প্রদত্ত দোনাগাজী পদক ২০২২ এবং ২০২৩ একসঙ্গে প্রদানের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার ৪ জুন বিকেলে একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নির সভাপতিত্বে জুড়িবোর্ডের বৈঠকে বিষয়টি চূড়ান্তভাবে অনুমোদন লাভ করে।

বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে দুই বছরের পদক ঘোষণা করেন জুড়িবোর্ডের সদস্য সচিব শিউলী মজুমদার।

এসময় উপস্থিত ছিলেন একাডেমির সহ-সভাপতি আয়েশা আক্তার রুপা, মহাপরিচালক রফিকুজ্জামান রণি ও নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা।

Model Hospital

বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৬ জনকে দেয়া হবে দোনাগাজী পদক। ২০২২-এ কবিতায় শিহাব শাহরিয়ার, কথাসাহিত্যে পারভীন সুলতানা, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ এবং ২০২৩-এ কবিতায় মজিদ মাহমুদ, গবেষণা সাহিত্যে পীযূষ কুমার ভট্টাচার্য্য, চর্যাগীতিতে শামসুল হুদার নাম ঘোষণা করা হয়।

চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি জানান, আগামী ১০ জুন শনিবার বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে পদক তুলে দেয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত দেশবরেণ্য কবি ও গীতিকার জাহিদুল হক।

মধ্যযুগের কিংবদন্তি পুঁথিসাহিত্যিক, চাঁদপুরের কৃতিসন্তান কবি দোনাগাজীর সম্মানে ২০১৯ সাল থেকে এ পদক প্রদান করে আসছে চর্যাপদ একাডেমি। শিল্প-সাাহিত্যের শুদ্ধতম ব্যক্তিদের হাতে তুলে দেয়া হয় পদক।

এর আগে মনি হায়দার, মোহাম্মদ নূরুল হক, নিলুফা আক্তার, মামুন রশীদ, আবু আফজাল সালেহ, প্রত্যয় হামিদ, অনু ইসলাম, এএসএম ইউনুছ, মোস্তফা হায়দার, প্রণব কুমার রায় সহ দেশের অনেক প্রতিশ্রুতিশীল লেখকের হাতে উঠেছে দোনাগাজী পদক।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital