শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ইসলামাবাদ ইউপির সংরক্ষিত ১,২,৩নং ওয়ার্ড উপ-নির্বাচন আজ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ১১ জুন, ২০২৩, ১০:৩০ পিএম
ইসলামাবাদ ইউপির সংরক্ষিত ১,২,৩নং ওয়ার্ড উপ-নির্বাচন আজ

মতলব উত্তর উপজেলার ১৩নং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডের উপনির্বাচন আজ সোমবার ১২ জুন অনুষ্ঠিত হবে।

ওই নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিন্ধীতা করছেন দুই জন প্রার্থী। তিন কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৮৪৮ জন।

নির্বাচন অফিস সূত্র জানায়, সুষ্ঠু ভোট গ্রহনের জন্য সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় জনগণ যাতে সুষ্ঠু ভাবে ভোট প্রয়োগ করতে পারে সেদিকে নজর দেওয়া হবে। ওই ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বারের মৃত্যুবরণ করা কারণে উপ-নির্বাচন হচ্ছে। এতে দুইজন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। এরা হলেন- খায়রুন নেছা প্রতীক (বই) এবং নুরুন্নাহার আক্তার প্রতীক (তালগাছ)। ১, ২ ও ৩নং ওয়ার্ডে মোট ভোটার ৪ হাজার ৮৪৮ জন।

নির্বাচন অফিসার মোহাম্মদ আবু তাহের বলেন, সুষ্ঠু ভোগ গ্রহনের জন্য সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। ইভিএমের মাধ্যমে ভোটাররা ভোট প্রয়োগ করবেন। জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেজন্য আইন শৃঙখলা বাহিনীও তৎপর আছেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital