শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

লেখক ফোরামের নব নির্বাচিত কমিটিকে দ্যা ওয়ান টেক ফাউন্ডেশনের শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ১:৫২ পিএম
লেখক ফোরামের নব নির্বাচিত কমিটিকে দ্যা ওয়ান টেক ফাউন্ডেশনের শুভেচ্ছা

লেখক ফোরামের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দ্যা ওয়ান টেক ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মো.আশরাফুর রহমান শাওন।

এস এম ইকবাল : ফরিদগঞ্জ লেখক ফোরামের নব-নির্বাচিত সভাপতি সম্পাদককে দ্যা ওয়ান টেক ফাউন্ডেশন ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

৯ ডিসেম্বর বিকালে দ্যা ওয়ান টেক ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মো.আশরাফুর রহমান শাওন সভাপতি কাওসার আহমেদ ও সাধারণ সম্পাদক কাউছার হোছাইনকে ফুলেল সংবর্ধনা দেন।

এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা নূরুল ইসলাম ফরহাদ, সাবেক সভাপতি কে.এম নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক বাঁধন কুমার শীল, সদস্য আব্দুল কাদের।

লেখক ফোরামের নব-নির্বাচিত সভাপতি কাওসার আহমেদ বলেন, ‘আমরা সবসময় দ্যা ওয়ান টেক ফাউন্ডেশনকে কাছে চাই। আমি বিশ^াস করি আমাদের প্রতিটি ভালো কাজে সংগঠন এবং শাওন আমাদেরকে সহযোগিতা করবে। আমাদেরকে সম্মানিত করায় সংগঠনের প্রতি আমরা কৃতজ্ঞ।

Model Hospital

উল্লেখ্য ‘দ্যা ওয়ান টেক ফাউন্ডেশন’ আমেরিকান ভিত্তিক একটি সামাজিক সংগঠন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital