শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ব্যবসায়ী তাজুল ইসলামকে হত্যার বিচারের দাবী প্রতিবেশী ও স্বজনদের

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ১৯ জুন, ২০২৩, ১০:৪৭ পিএম
কচুয়ায় ব্যবসায়ী তাজুল ইসলামকে হত্যার বিচারের দাবী প্রতিবেশী ও স্বজনদের

কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের আশারকোটা গ্রামের ব্যবসায়ী তাজুল ইসলামকে নৃশংসভাবে হত্যার বিচারের দাবী জানিয়েছে এলাকাবাসী ও তার পরিবার।

জানাগেছে ক্ষুদ্র ব্যবসয়ী তাজুল ইসলাম তার বাড়ির পাশে বিতারা ইউনিয়নের যোগিচাপর বাজারে তাজুল ইসলাম মনোহরী দোকান দিয়ে কোনো প্রকারে পরিবার পরিজন নিয়ে জীবনযাপন করতো। ব্যবসায়ীক সূত্রে যোগীচাপর গ্রামের লাল মিয়ার ছেলে সার ও কীটনাশক ব্যবসায়ী মাসুদের সাথে তার সামন্য কিছু টাকার লেনদেন ছিলো।

১০ এপ্রিল সকাল ১১টায় মাসুদ অটোরিক্সা যোগে তাজুল ইসলামের দোকানে এসে তার কাছে পাওনা টাকা চাইলে তাজুল ৪শত টাকা দিতে চায়, কিন্ত মাসুদ ৫শত টাকা দাবী করে, অকথ্য ভাষায় গালমন্দ করে। এক পর্যায়ে তাজুল ইসলামকে দোকান থেকে উঠেয়ে নিয়ে গলা চেপে ধরে উপর থেকে পাকা রাস্তায় পেলে দিলে গুরুত্বর আহত হয়।

এ ঘটানার পর প্রত্যক্ষদর্শী পাশ্ববর্তী তেগুরিয়া গ্রামের জুলহাস ও ঘটনার সময় উপস্থিত কবির হোসেন জানান, মারধরের ঘটনার পর তাজুল ইসলামের মাথায় লীলা জখমে খুলি ফুলে যায় এবং বমি করে সঙ্গাহীন হয়ে পরে। গুরত্বর সঙ্গাহীন অবস্থায় তাজুল ইসলামকে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে ১১ দিন পর ২৩ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

Model Hospital

এ ঘটনায় কচুয়া থানায় নিহতের মেয়ে কাজল আক্তার মাসুদ মিয়াকে বিবাদী করে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যাহার মামলা নং ৯/৯০ ,তারিখ ১৫ এপ্রিল।

সরজমিনে গেলে নিহতের পরিবার ও প্রতিবেশীরা সাংবাদিকদের কাছে আইনের মাধ্যমে অভিযুক্ত মাসুদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি দাবি করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital