বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে টিআর প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ আত্নসাতের অভিযোগ 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৮:১১ পিএম
শাহরাস্তিতে টিআর প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ আত্নসাতের অভিযোগ 
শাহরাস্তিতে এমপির বিশেষ বরাদ্দ টিআর প্রকল্পের  অর্থ আত্নসাতের অভিযোগ উঠেছে বাস্তবায়নাধীন  প্রকল্প কমিটির বিরুদ্ধে।
উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বলশীদ গ্রামের হযরত গাউছুল আযম জামে মসজিদ সংলগ্ন রাস্তার প্রকল্পের কাজ নিয়ে স্থানীয়রা বিভিন্ন মাধ্যমে এই অভিযোগ তোলেন।
বিভিন্ন সূত্র  জানা যায়, ২০২২ সালে উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তার কার্যালয় থেকে ওই মসজিদের পাশে গার্ড ওয়াল নির্মাণের জন্য টিআর প্রকল্পের এক লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়। যা বাস্তবায়নের জন্য ওই ইউনিয়নের ইউপি সদস্য নুরুল আমিনকে সভাপতি করে ও সাধারণ সম্পাদক দিদার পাটওয়ারীকে সদস্য করে এটি বাস্তবায়নে দায়িত্ব প্রদান করা হয়।
বর্তমানে বাস্তবে ওই প্রকল্পের অস্তিত্ব খুঁজে না পাওয়ায় স্থানীয় বাসিন্দারা বিভিন্ন মাধ্যমে বিষয়টি চাউর করছে। ওই হিসেবে সরেজমিনে গিয়ে দেখা যায়, মসজিদ সংলগ্ন রাস্তায় কোন গার্ড ওয়াল নির্মাণ তো দূরের কথা, আশে পাশে এ ধরণের কোন কাজের অস্তিত্ব নেই। মসজিদের সামনে পরিত্যক্ত কিছু ইটের দেখা মিলে ।
ওই প্রকল্পের সভাপতি ইউপি সদস্য নুরুল আমিন জানান, বিভিন্ন জটিলতায় প্রকল্পটি বাস্তবায়ন হয়নি সঠিক। দ্রুততম সময়ে ইউনিয়ন চেয়ারম্যানের সঙ্গে কথা বলে এটি বাস্তবায়ন করা হবে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ইউনিয়ন আ’লীগের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম ঠিকাদার ও সাধারণ সম্পাদক  দিদার পাটোয়ারী, ফখরুল ইসলামকে গার্ড ওয়াল নির্মাণের ব্যাপারে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করলে তারা বিষয়টি স্বীকার করেন।
দ্রুততম সময়ে প্রকল্প বাস্তবায়ন করবে, না হয় অর্থ ফেরত দিবে বলে গ্রামবাসীকে আশ্বস্ত করেন। এছাড়া ওই প্রকল্পের জন্য মসজিদের সামনে পরিত্যক্ত ইটগুলো পূর্বে কিনা হয়েছে বলে জানান তারা । তবে কি কারনে প্রকল্প আলোর মুখ দেখেনি তার  সৎ উত্তর কেউ দিতে পারে নাই।
মসজিদের সাবেক মোতোয়ালি হাসান জানান, ২০২২ সালে মসজিদের পাশে গার্ড ওয়াল নির্মাণের কথা থাকলেও এটি বাস্তবায়ন করা হয়নি। মসজিদের উন্নয়নে গার্ড ওয়ালটি সত্যিই জরুরী ছিলো। এমন ঘৃণিত কাজের জন্য সত্যিই আমরা হতবাক।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ জানান, তিনি আগামীকাল অফিসে এসে এ বিষয়ে জেনে গণমাধ্যমকে জানাবেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital