সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

রক্তদান সেবা চাঁদুপর জেলা সংগঠনের পক্ষ থেকে কচুয়ায় বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৮:০১ পিএম
রক্তদান সেবা চাঁদুপর জেলা সংগঠনের পক্ষ থেকে কচুয়ায় বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

তরুণদের রক্তদানে উদ্বুদ্ধ করতে রক্তদান সেবা চাঁদপুর জেলার পক্ষ তেকে কচুয়ায় বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

কচুয়ার তরুণ-তরুণীদের রক্তদানে উদ্বুদ্ধ করতে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প করেছে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান সেবা চাঁদপুর জেলা সংগঠন। গতকাল বৃহস্পতিবার উপজেলার মনোহরপুর ফাজিল মাদ্রাসায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রায় ৩০০ ছাত্র-ছাত্রী ও শিক্ষকদেরকে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয় এবং রক্তের গ্রুপ সংগ্রহ করে একটি ডেটাবেজ তৈরি করেন সংগঠনটি। এসময় সংগঠনের সভাপতি মো.জাহিদুল ইসলাম,সহ-সভাপতি মোহাম্মদ নিলয়,সাব্বির আহম্মেদ,সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম,অর্থ সম্পাদক নুরে আলম, প্রচার সম্পাদক সোহের রানা,মহিলা বিষয়ক সম্পাদক সাবরিনা ইসলাম,কচুয়া ট্টমা হসপিটালের সোনিয়া আক্তার,সুমাইয়া আক্তার (লিজা)সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ’রা।

সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, সামাজিক দায়িত্ব হিসেবে রক্তদানের ব্যাপারে জনসচেতনতা সর্বত্র ছড়িয়ে দেওয়া প্রয়োজন। একটি জনগোষ্ঠীর অল্প কিছু অংশ মানুষ যদি নিয়মিত রক্তদান করেন তাহলেই রক্তের অভাবে কোনো মানুষের মৃত্যু হবে না। আমাদের ছোট্ট একটু ত্যাগ স্বীকার হাসি ফোটাতে পারে লাখো মানুষের জীবনে। তিনি আরো বলেন, রক্তদান সেবা চাঁদপুর জেলা সংগঠনের পক্ষ থেকে জরুরি মুহূর্তে গরিব, অসহায় গর্ভবতী মায়ের অস্ত্রোপচারসহ মুমূর্ষু রোগীদের বিনামূল্যে রক্তদান করে আসছে।

সুস্থ থাকলে করুন রক্তদান,হার্টএ্যাটাকে ঝুকি কমান’ ‘‘যদি করেন নিয়মিত রক্তদান,রক্তের অভাবে ঝরবেনা একটিও প্রাণ’’ এই স্লোগান ধারণ করে রক্তদান সেবা চাঁদপুর জেলায় কাজ করে যাচ্ছে। মানুষকে সচেতন করার লক্ষে ২০১৯ সালে যাত্রা শুরু করে সংগঠনটি। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ জানানো, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ, বিনামূল্যে রক্ত জোগাড় করে দেয়া, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তাসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে আদর্শ সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে।

Model Hospital

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’