শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুরে সাংবাদিকদের মিলনমেলা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৭:৪১ পিএম
কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুরে সাংবাদিকদের মিলনমেলা

দৈনিক কালবেলার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন জেলা প্রশাসক মোহসীন উদ্দিন ও পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।

আঁধার পেরিয়ে স্লোগানে শুরু করা দৈনিক কালবেলার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে চাঁদপুরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানটি সাংবাদিকদের এক মিলনমেলায় রূপ নিয়েছে।

১৬ অক্টোবর বুধবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবের ৩য় তলায় এই সভা ও কেক কাটা অনুষ্ঠান হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহসীন উদ্দিন। তিনি বলেন, সাহসী সাংবাদিকতাকে নতুনভাবে জানান দিচ্ছে দৈনিক কালবেলা। ছাপা কাগজের পাশাপাশি পত্রিকাটি মাল্টিমিডিয়া ও অনলাইনে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। তবে নিউজ এবং ভিউজ সম্পর্কে পত্রিকাটি খেয়াল রেখে বহুদূর এগিয়ে যাবে এই প্রত্যাশা। আমার পক্ষ থেকে কালবেলার জেলা প্রতিনিধিসহ এরসাথে জড়িত সকল সাংবাদিকদের জন্য শুভকামনা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম। তিনি বলেন, আমরা সবসময় সাংবাদিকদের পাশে আছি। বর্তমান সময়ে চ্যালেঞ্জিং সাংবাদিকতাকে এগিয়ে নিচ্ছে কালবেলা। পত্রিকাটি শতবছর ছাড়িয়ে যাক এটাই প্রত্যাশা করছি।

Model Hospital

দৈনিক কালবেলার চাঁদপুর জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াসির আরাফাত, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার সাহা, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন, দৈনিক চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ, দৈনিক চাঁদপুর সময়ের প্রকাশক এরশাদ খান, দৈনিক বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি সাইদ হোসেন অপু চৌধুরী, বিজয়ী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান, সংগঠক আশিক খান, ক্রীড়া সাংবাদিক মিজানুর রহমান, দৈনিক চাঁদপুর দিগন্তের সহ সম্পাদক জামাল আখন্দ, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি শ্যামল সরকার, দৈনিক বাণিজ্য প্রতিদিনের জেলা প্রতিনিধি শেখ আল মামুন, একাত্তর টিভির জেলা প্রতিনিধি আল আমিন ভূঁইয়া, ইন্ডিপেন্ডেন্ট টিভি’র জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, এনটিভির জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব পার্থ গোপাল দাস, যুগ্ম আহ্বায়ক জয় চন্দ্র নাগ, জেলা গণঅধিকার পরিষদের সংগঠক মো. আজমির হোসেন, কালবেলার কচুয়া প্রতিনিধি মানিক ভৌমিক, ফরিদগঞ্জ প্রতিনিধি আব্দুল কাদির, হাইমচর প্রতিনিধি শিমুল অধিকারী সুমন, দৈনিক বাংলার অধিকার অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাগর চন্দ্র স্বপন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নুরুন্নবী, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিসান আহমেদ মুরাদ, গণমাধ্যমকর্মী মান্নান খান, সুজন চৌধুরী, বাদশা ভূঁইয়া, সুজন দাস, ওমর ফারুক, হোসেন গাজী, মোঃ আলামিনসহ অন্যরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন গণমাধ্যমকর্মী হাফেজ মোহাম্মদ সিয়াম এবং পবিত্র গীতা পাঠ করেন মানিক ভৌমিক।

এসময় দৈনিক কালবেলার চাঁদপুরের উপজেলা প্রতিনিধিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুধীমহল উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital