বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

শাহরাস্তির রেমিট্যান্স যুদ্ধা খোকার কুয়েতের সড়কে ঝরল প্রাণ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ৯:৩৮ পিএম
শাহরাস্তির রেমিট্যান্স যুদ্ধা খোকার কুয়েতের সড়কে ঝরল প্রাণ

চাঁদপুরের শাহরাস্তির রেমিট্যান্স যুদ্ধা নুরুল হুদা খোকা ৫৪ কুয়েতের সড়কে সিটিকর্পোরেশনের ”বলদিয়া” গাড়ির ধাক্কায় ম্যানহোলের গর্তে পড়ে প্রাণ হারিয়েছে।

এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবারসহ দেশের বাড়িতে স্বজনদের মাঝে শোকের মাতম বইছে।

নিহতের পরিবার, স্বজনরা জানায়, শাহরাস্তি উপজেলার পৌর শহরের ১১ নং ওয়ার্ডের কৃষ্ণপুর মহল্লার সারেং  বাড়ি, বর্তমানে ঢাকা সারুলিয়া ডেমরা ডগাইর অধিবাসী তিনি । বাংলাদেশ সেনাবাহিনীর (অব.) অডিট অফিসার আবুল হাসেমের ৪ মেয়ের  মধ্যে একমাত্র পুত্র সন্তান খোকা আজ থেকে অন্তত ২০ বছর পূর্বে জীবিকার প্রয়োজনে প্রথমে মালয়েশিয়া পরে সৌদি আরব বর্তমানে কুয়েতে  বিভিন্ন ট্রেডে কাজ করে একজন সফল রেমিট্যান্স যুদ্ধা হিসেবে দেশে ও পরিবারের জন্য অবদান রেখে আসছিলেন।

এরই মধ্যে তিনি ঢাকায় ডেমরা সারুলিয়ার ডগাইতে বাসা বাড়ি করে আত্মনির্ভরশীল হন। বিবাহ পরবর্তী জীবনে ১ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক হন তিনি। তার ১ মাত্র পুত্র রেদওয়ান হুদা দিপু ২২ জাপানে উন্নত শিক্ষার জন্য স্টুডেন্ট ভিসায় ৬ মাস পূর্বে দেশ ছাড়েন।

Model Hospital

অপরদিকে কন্যা মেহেরুন্নেসা ১৭ ঢাকা ডেমরার শামসুল হক স্কুল এন্ড কলেজে লেখাপড়া করছে। এই সুখের সংসারে বয়োবৃদ্ধ মা বাবা স্ত্রী পুত্রকন্যা সন্তানের ভরণপোষণের অর্থ যোগানদাতা হিসেবে একমাত্র অভিভাবক ছিলেন  তিনি। এদিকে  গত শুক্রবার ১৫ জুন ” জ্বালানি  খনিজ সম্পদে  সমৃদ্ধ  মরুর দেশ কুয়েতের সময় সকাল ৯ টা বাংলাদেশ সময় দুপুর ১২টায় সে দেশের  ”জাহারা” জেলায় জাহারা নামক স্থানে খোকা নিজগাড়ির চাকা পানচার পরীক্ষা করছিলেন।

ওই সময় হঠাৎ করে  সিটি কর্পোরেশন কুয়েত”বলদিয়ার”একটি গাড়ি বেপরোয়া গতিতে তাকে ধাক্কা দিয়ে নতুন নির্মাণাধীন একটি ম্যানহোলের ঢাকনা বিহীন গভীর গর্তে ছিটকে ফেলে দেয়। এতে সেখানে পড়েই তিনি সংজ্ঞা হারিয়ে অচেতন হয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত জাহারা এলাকার ”পরোয়ানিয়া” হাসপাতালে ভর্তি করেন। ওই সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বর্তমানে তার মরদেহ ওই হাসপাতালের হিমাগারে রক্ষিত রয়েছে।

এদিকে তার ভগ্নিপতি মো. জাকির হোসেন মুঠোফোনে জানান, তাদের আদরের একমাত্র ভাই খোকা জীবিত অবস্থায় আগামী ২৬ শে জুন দেশে আসার জন্য বিমানের টিকেট সংগ্রহ করেন। অথচ ১৫ জুন  তিনি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে নিথর দেহ নিয়ে দেশে আসার জন্য হিমাগারে প্রস্তুতি নিয়ে ঘুমিয়ে রয়েছে।

স্বজনরা আরো জানান, দেশ-বিদেশের আইনি জটিলতার আনুষ্ঠানিকতা শেষে আগামী মঙ্গলবার দিবাগত রাত ২টায় বাংলাদেশে মরদেহ আশার কথা রয়েছে। বুধবার ডেমরা সারুলিয়া ডগাই মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে চির বিদায় জানানো হবে তাকে। এছাড়া খোকার মৃত্যুর সংবাদ তার দেশের বাড়ি শাহরাস্তির পৌরসভার কৃষ্ণপুর গ্রামের সারেং বাড়িতে পৌঁছানোর পর থেকে এই পর্যন্ত  স্বজনদের মাঝে শোকের মাতম বইছে।

এ প্রসঙ্গে তার চাচাতো ভাই আলী আশরাফ জানান, তার খোকার  বৃদ্ধ পিতা-মাতা একমাত্র পুত্রকে হারিয়ে শোকে দুঃখে শয্যাশাই । স্ত্রী ও একমাত্র কন্যা পুত্র বাকরুদ্ধ।

এ প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর আবুল কাশেম জানান, খোকা ভাই একজন নম্র ভদ্র বিনয়ি ব্যাক্তি ছিলেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ