বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে সৌদি জেদ্দা কনসুলেটে বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১, ১২:৪৬ পিএম
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে সৌদি জেদ্দা কনসুলেটে বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়. সৌদি আরব : বাংলাদেশর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ৫০ বছর উদযাপন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার উদ্যোগে বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্ভোদন  হয়েছে।

১০ ডিসেম্বর শুক্রবার বিকেলে জেদ্দাস্থ কনস্যুলেট প্রাঙ্গনে শুভ উদ্বোধন করেন কনসাল জেনারেল নাজমুল হক।

শ্রম কাউন্সেলর মোঃ আমিনুল ইসলাম সহ কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারী, জেদ্দাস্থ বাংলাদেশি সংবাদ কর্মী,  কমিউনিটির বিভিন্ন শ্রেনি পেশার নেতৃবৃন্দ।

উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টে সৌদিআরব পশ্চিমাঞ্চল থেকে ২৩ টি দল অংশগ্রহণ করেন। আগামি ১৬ই ডিসেম্ভর মহান বিজয় দিবসে বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হবে।

Model Hospital

খেলা শুরুর পূর্বে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এ ছাড়া জাতীয় সংগীত পরিবেশনা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital