সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে দাখিল পরীক্ষায় পাসের হার ৮৭.২৬ ভাগ, জিপিএ-৫ পায় ২৩ জন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ১১:৩০ পিএম
শাহরাস্তিতে দাখিল পরীক্ষায় পাসের হার ৮৭.২৬ ভাগ, জিপিএ-৫ পায় ২৩ জন
শাহরাস্তি উপজেলায় এবারের দাখিল- ২০২৩ সালের পরীক্ষায় ২টি কেন্দ্রে ২১টি মাদ্রাসায় ৭ শ ৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে।
যার মধ্যে ৬ শ ৫১ জন শিক্ষার্থী কৃতকার্য হয়।
এতে অকৃতকার্য হয় ৯৫ জন, পাসের হার ৮৭.২৬ ভাগ। জিপিএ-৫ পেয়েছে  ২৩ জন। ১৪ টি  মাদ্রাসার শিক্ষার্থীদের ভাগ্য জিপিএ -৫ জুটেনি। তার মধ্যে ৬টি মাদ্রাসার শিক্ষার্থীরা শতভাগ পাস করে চমক দেখান। তবে ২১ টি মাদ্রাসায় অণুবীক্ষণ-নিরক্ষনে ২৩ জন শিক্ষার্থীর  জিপি ৫- পাওয়ার সন্ধান পাওয়া যায় ।
এদিকে কাদরা কর্ণপাড়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসায় ১৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ০৩ পাস করে হতাশ করেছেন সবাইকে। যে সকল  শিক্ষা প্রতিষ্ঠান উপজেলায় সেরা ফলাফল করে তারা হলো: গাউছিয়া হাসেমিয়া সেকান্দর আলী সুন্নিয়া ফাজিল মাদরাসা ৬৫  শিক্ষার্থী মধ্যে সবাই পাস করে, জিপিএ -৫ পায় ০৫ জন,পাসের হার শত ভাগ। রাজাপুরা আল আমিন ফাজিল মাদ্রাসায় ৪৮ শিক্ষার্থী মধ্যে সবাই পাস করে, জিপিএ -৫ পায় ০৩ জন,পাসের হার শত ভাগ। আলহাজ সিরাজ উদ্দিন চৌধুরী মহিলা দাখিল মাদরাসা ৪০ শিক্ষার্থী মধ্যে সবাই পাস করে, জিপিএ -৫ পায় ০১ জন,পাসের হার শত ভাগ।
আহম্মদনগর আবদুল আজিজ আলিম মাদরাসা ২৮ শিক্ষার্থী মধ্যে সবাই পাস করে, পাসের হার শত ভাগ। যাদবপুর মজিবুর রহমান মৃধা ইসলামিয়া দাখিল মাদরাসা ২৪ শিক্ষার্থী মধ্যে সবাই পাস করে, পাসের হার শত ভাগ। শাহরাস্তি চিশতিয়া ইসলামীয়া আলিম মাদরাসা ২২ শিক্ষার্থী মধ্যে সবাই পাস করে,পাসের হার শত ভাগ।
সন্তোষ জনক ফলাফল করেন যে সকল মাদ্রাসা তার মধ্যে, উপজেলা কাকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা ৫৫  জন ৫২ শিক্ষার্থী পাস করে,০৭ জন জিপিএ -৫ পায়,পাসের হার ৯৪.৫৪ ভাগ। ভোলদীঘি কামিল মাদ্রসার ৫১ জনে ৪৬ শিক্ষার্থী পাস করে,০২ জন জিপিএ -৫ পায়,পাসের হার ৯০.২০ ভাগ। পরানপুর ফাজিল  মাদ্রাসা ৪৭ জনে ৪৪ শিক্ষার্থী পাস করে, ০৪জন জিপিএ -৫ পায়,পাসের হার ৯৩.৬২ ভাগ।
রহমানীয়া নুরিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা ৩৪ জন ৩১ শিক্ষার্থী পাস করে,পাসের হার ৯১.১৮ ভাগ। চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসা ২৭ জনে ২৪ শিক্ষার্থী পাস করে,পাসের হার ৮৮.৮৮ ভাগ। রাগৈ ইসলামিয়া আলিম মাদরাসা ৫১ জনে ৪৫ শিক্ষার্থী পাস করে, জিপিএ-৫ পায় ১ জন, পাসের হার ৮৮.২৪ ভাগ। শেখ ফজিলতের নেছা মুজিব মহিলা আলিম মাদরাসা ৩১ জনে ২৭ শিক্ষার্থী পাস করে, পাসের হার ৮৭.০০ ভাগ। নুনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ৩৭জনে ৩১ শিক্ষার্থী পাস করে, পাসের হার ৮৩.৭৮ ভাগ। টামটা দাখিল মাদরাসা  ২০জনে ১৪ শিক্ষার্থী পাস করে, পাসের হার ৮২.৩৫ ভাগ।দৈয়ারা দারুস সুন্নাত মৰিনিয়া নেছারিয়া ইসলামীয়া দাখিল মাদরাসা ৩৯ জনে ৩১ শিক্ষার্থী পাস করে, পাসের হার ৭৯.৩৯ ভাগ।মাদরাসাতুন নববী খামপাড় দাখিল মাদরাসা ২৮ জনে ১৯ শিক্ষার্থী পাস করে, পাসের হার ৭৬.০০ ভাগ।
পাথৈর ইসলামিয়া দাখিল মাদরাসা ৩১ জনে ২৩ শিক্ষার্থী পাস করে, পাসের হার ৭৪.১৯ ভাগ।
এদিকে যে সকল মাদ্রাসা ফলাফল বিপর্যয়ের মুখে পড়ে তারা হলো : ফেরুয়া কাদেরিয়া ইসলামীয়া দাখিল মাদরাসা ৪৭ জনে ২৯ শিক্ষার্থী পাস করে, পাসের হার ৬১.৭ ভাগ, দর্শনাপাড়া মোহাম্মদিয়া দাখিল মাদরাসা ০৮ জনে ০৫ শিক্ষার্থী পাস করে, পাসের হার ৬২.০৫ ভাগ।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।