বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

বিএনপি জামাত অপশক্তিকে আমরা যেকোনো মূল্যে প্রতিহত করব: শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৯:১৮ পিএম
বিএনপি জামাত অপশক্তিকে আমরা যেকোনো মূল্যে প্রতিহত করব: শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি

ডা. দীপু মনি বলেন, ১৯৭১ সালের মানবতাবিরোধী যুদ্ধাপরাধীরা যখন ক্ষমতায় আসলো, তাদের যখন বিচার হলো না, তখন মানবাধিকার ক্ষুণ্ণ হয়নি? ১৯৭৫ সালে শিশুপুত্র রাসেলসহ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো তখন মানবাধিকার ক্ষুণ্ণ হয়নি? ১৯৮১ সালে বঙ্গবন্ধুকন্যা ফিরে এসে নিহত বাবা-মাসহ পরিবারের সদস্যদের জন্য সেই বাড়িটিতে একটু দোয়া পড়তে ছেয়েছিলেন, তাকে তা করতে এবং বাড়িতে ডুকতে দেওয়া হয়নি।

তিনি বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী যে ৯৫ হাজার আত্মসমর্পণ করেছিল, সে আত্মসমর্পণকারীদের মধ্যে বাঙালি নামধারী কিছু কুলাঙ্গার পাকিস্তানি সেনা অফিসার ছিল। এই রকিবুল হুদা ছিল তার মধ্যে একজন। অতএব সে বঙ্গবন্ধুকন্যাকে হত্যার চেষ্টা করবে এটাই স্বাভাবিক। বঙ্গবন্ধুকন্যাকে হত্যার জন্য কমপক্ষে ২১ বার চেষ্টা করা হয়েছে। মন্ত্রী বলেন, ১৯৭৫ সালের এই দিনে স্বাধীনতা বিরোধী বিএনপি জামাত অপশক্তিকে আমরা যেকোনো মূল্যে প্রতিহত করব, ইনশাআল্লাহ।

আগামী সংসদ নির্বাচনে সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করে আবারো প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে বিজয় করব।

এবং তার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো আমরা। আমরা শোককে শক্তিতে পরিণত করেছি, শোক থেকে জাগরনের জন্ম হয়েছে, জাতির পিতা বলেছিলেন আমাকে কেউ দাবায় রাখতে পারবে না, আমাদেরকে কোন অপশক্তি দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। আজকে দেশি বিদেশি অনেকেই মানবাধিকারের নামে মায়ের কান্না করে।

Model Hospital

শিক্ষামন্ত্রী আরও বলেন, যখন ২০০১ সালে অব্যাহতভাবে মাসের পর মাস সারা বাংলাদেশকে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা মৃত্যুপুরীতে পরিণত করেছিল। যখন মহিমা, ফাহিমা, পূর্ণিমা, লতিফাদের একের পর এক ধর্ষণ করা হয়েছিল, তখন কোথায় ছিল মানবাধিকার?

১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুরের হাইমচর উপজেলা আওয়ামী লীগের আয়োজিত দোয়া, মিলাদ ও তবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা দীপু মনি এমপি।

শোক দিবস অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারীর পরিচালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর ৩ আসনের সাংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জেল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামীলীগ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস.এম. সালাহ্ উদ্দীন, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুলসহ জেলা ও উপজেলার ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ