বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অনুভূতির অনুরণন

নুর হোসেন রুবেল প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ৬:৪২ পিএম
অনুভূতির অনুরণন
নিথর দেহ পড়ে আছে পথের ধারে
সাথে একটি প্রবাহমান ছিপছিপে নদী
লোকেরা আসে যায়,
কথা বলে- তাদের জীবনের কথা
প্রেমের কথা, বিরহের কথা,সংসারের কথা
দু চারটি কথা আমার কানে ভেসে আসে,
এসব কথা আমার অনেক চেনা,
একদা আমিও এসব বলতাম
তোমাকে ভালবাসার কথা
তোমার প্রতি তীব্র প্রেমের কথা
তোমাকে হারানোর কথা 
তোমাকে পাওয়ার আনন্দের কথা
সংসারের কথা,
আজো সবাই সেসব  কথা বলছে,
প্রেমের আবেদন নিবেদন দু:খ বিরহের কথা
মনে হল আমার বহুদিনের পুরানো কথাগুলোই তারাই বলছে,
আজ আমার কোন কথা নেই,
সব পুরানো স্মৃতি, 
কথা না বলেও প্রেমের স্বাদ খুঁজে বেড়াই
নিস্তব্ধতাকে আজ দারুনভাবে ধারন করেছি
নিজের সাথে নিজের কঠিন প্রতিশ্রুতি
আজ শুধু শুনব,
আজ শুধু উপলব্ধি করব
নিশিরাতে প্রকৃতির কথা শুনব
দূর থেকে ভেসে আসা বাঁশির সুর শুনব
বিজন বনে পাখির ডাক শুনব
বহুদিনের বধিরতাকে মুক্তি দিয়েছি,
আজ আমি স্পষ্ট করে সব শুনতে পাই
আমার প্রতি তোমার অবহেলার কথা
তোমার তীক্ষ্ণ ধারালো কথামালা
তা আজ আমাকে আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত করছে,রক্তাক্ত করছে,
তাও আমার ভাল লাগছে,
আজ আমি যে নিশ্চুপ 
নিশ্চুপ হওয়ার যে কী শান্তি
কয় জনে বা তা জানে!
এই যে নিশ্চুপতা
এই যে নীরবতা
বহতা নদীর মত
আকাশের কোণে ঐ ধ্রুবতারার মত
অনুভূতির কী নির্দয় অনুরণন, 
শেষ নি:শ্বাসের প্রতীক্ষার পরে
দুচোখ জুড়ে অশ্রু ঝরে অঝোরধারায়
বৃষ্টির ফোঁটার মত টপটপ করে
তা নদীতে মিলিয়ে যায়
নদী আমাকে  শান্ত করে
তার শান্ত হাওয়ায়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital