বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ধর্ষনকারীর বিচারের দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১, ২:৩৮ পিএম
ফরিদগঞ্জে ধর্ষনকারীর বিচারের দাবিতে মানববন্ধন

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরমথুরা গ্রামে প্রাইভেট পড়তে গিয়ে ৭ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষন মামলার আসামীর মেহেদী হাসান বাবুকে (২৫) গ্রেফতার ও তার বিচারের দাবিতে ১৫ ডিসেম্বর বুধবার সকালে মানববন্ধন করেছে ক্ষুদ্ধ এলাকাবাসী। ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করে।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্ষক মেহেদী হাসান বাবু-কে আইনের আওতায় এনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি করেছে।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্ভর ঘটনার দিন বিকেলে প্রতিদিনের ন্যায় অভিযুক্ত মেহেদী হাসান বাবুর বোন নিপার কাছে প্রাইভেট পড়তে যায় শিশুটি। এ সময় নিপা বাসায় না থাকার সুযোগে শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষন করে মেহেদী হাসান বাবু। ধর্ষনের শিকার শিশুটি বাড়িতে গেলে কান্নাকাটি ঘরে ঘটনাটি তার মাকে জানায়।

পরে শিশুটির মা বিষয়টি বুঝতে পেরে ধর্ষনের আলামত সহ শিশুটিকে সরাসরি থানায় নিয়ে আসে। পুলিশের সাথে যোগাযোগ করে শিশুটিকে চাঁদপুর সদর হাসপাতালে চিসিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনা প্রকাশ না করার জন্য ধর্ষিত শিশুটির পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি ধুমকি দেয়া হয় বলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছে।

Model Hospital

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ঘটনার দিন রাতেই বিষয়টি নিয়ে থানায় মামলা রুজু করা হয়েছে। আমরা ইতিমধ্যে কয়েক স্থানে আসামীকে আটকের অভিযান চালিয়েছি। আশাকরি দ্রুত সময়ের মধ্যে আসামীকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital