বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ইউপি নির্বাচন নিয়ে আওয়ামীলীগে উৎসব, বিএনপিতে উৎকণ্ঠা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩ নভেম্বর, ২০২১, ৩:৩৩ পিএম
ফরিদগঞ্জে ইউপি নির্বাচন নিয়ে আওয়ামীলীগে উৎসব, বিএনপিতে উৎকণ্ঠা

এস এম ইকবাল : আসন্ন ইউপি নির্বাচন নিয়ে আলোচনা চলছে সর্বত্র। ইতোমধ্যে বিভিন্ন উৎসবে ব্যানার পেস্টুনে চেয়ে গেছে ইউনিয়নে ইউনিয়নে। চায়ের দোকান থেকে শুরু করে অফিস পাড়ায় এ নিয়ে চলছে আলোচনা। কে পাচ্ছেন আওয়ামী আওয়ামীলীগের মনোনয়ন? বিএনপিন কী নির্বাচন করবে?

যতই দিন ঘনিয়ে আসছে আওয়ামী শিবিরে উৎসব বিরাজ করছে। এর বিপরীত চিত্র বিএনপিতে। বিএনপিতে চলছে উৎকণ্ঠা আর নিরবতা। অন্যদিকে আওয়ামী শিবিরের সম্ভাব্য প্রার্থীরা ব্যানার পেস্টুন ছাড়াও বিভিন্ন সামাজিক কাজে নিজেদের করছেন সম্পৃক্ত। যে কোনো ধর্মী উৎসবে, এমন কী বিবাহের অনুষ্ঠানেও অংশ গ্রহণ করছেন সম্ভাব্য প্রার্থীরা। ইতোমধ্যে উপজেলা আওয়ামীলীগ কর্তৃক তৃণমূলের বর্ধিত সভার মাধ্যমে প্রস্তাব-সমর্থনের মাধ্যমে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রাথমিক বাছাই পর্ব শেষ করেছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নে তৃণমূলের নেতাদের প্রস্তাব সমর্থনের মাধ্যমে ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রার্থী হিসেবে তালিকাভুক্ত হন। এরা হলেন- ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাচ্চু মিয়া স্বর্ণকার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন খান, বর্তমান চেয়ারম্যান শফিকুর রহমান, আওয়ামীলীগ নেতা মনির হোসেন মজুমদার, আনিস বকাউল, হারুন অর রশিদ।

উপজেলা আওয়ামীলীগের তৃণমূল বর্ধিত সভায় বর্তমান সংসদ সদস্যের অনুসারী কোনো সম্ভাব্য প্রার্থী অংশ গ্রহণ করেননি। তাদের তালিকা আলাদাভাবে যাবে বলে সর্বত্র আলোচনা হচ্ছে। তাদের মধ্যে যার নাম শোনা যাচ্ছে তিনি হলেন উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মো.বাহাউদ্দিন খান বাহার। তবে সময়ই বলে দিবে কে হচ্ছেন ১নং ইউনিয়ন পরিষদের নৌকার মাঝি।

Model Hospital

এদিকে বিএনপি পরিবার নির্বাচন নিয়ে চুপচাপ। তারা কেন্দ্রীয় নির্দেশনার অপেক্ষায় আছেন। কেউ বলছেন বিএনপি এবার ইউপি নির্বাচন করবে না। আবার কেউ বলছেন কর্মীদের চাঙ্গা রাখতে নির্বাচন করা উচিত। সেই উচিতের জায়গা থেকে কয়েকজন প্রার্থীর মৃদু আওয়াজ শোনা যাচ্ছে। তাদের কয়েকজন হলেন- আতিকুর রহমান বাবলু, ইউনিয়ন বিএনপির সভাপতি (হান্নান গ্রুপ) জসীম উদ্দিন স্বপন মিয়াজি, একই গ্রুপের সাধারণ সম্পাদক শামীম পাটওয়ারী। সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ গ্রুপের সভাপতি (ইউপি বিএনপি) নাজির হোসেন পাটোয়ারী।

নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই প্রার্থীর সংখ্যা বাড়তে থাকবে। সেই সাথে তাদের অবস্থানও পরিষ্কার হবে। সবাই এখন নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছে। কখন আসবে ঘোষণা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital