বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মরহুম লায়ন মোস্তাক হায়দার চৌধুরী’র স্মরণে নাগরিক শোকসভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১, ১২:৫০ পিএম
মরহুম লায়ন মোস্তাক হায়দার চৌধুরী’র স্মরণে নাগরিক শোকসভা

গাজী মোঃ ইমাম হাসান : লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫ বি৩ বাংলাদেশ রিজিওন চেয়ারপার্সন হেডকোয়াটার মরহুম লায়ন মোস্তাক হায়দার চৌধুরী’র স্মরণে নাগরিক শোকসভার আয়োজন করেছে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালী।

শনিবার ১৮ ডিসেম্বর সকালে চাঁদপুর প্রেসক্লাবের ৩য় তলায় নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল। তিনি তার বক্তব্যে বলেন,
শহরের সুন্দর পরিবেশ বজায় রাখতে নাগরিক সমাজের প্রয়োজন রয়েছে। আমরা আস্তে আস্তে যোগ্য ও জ্ঞানী গুণী ব্যক্তিদের হারিয়ে ফেলছি। শূন্যস্থান যোগ্যদের দিয়ে পূরণ হচ্ছে কিনা তাও দেখা দরকার আছে।

তিনি আরও বলেন, মোস্তাক হায়দার চৌধুরী কারো সাথে কথা বলার পূর্বে পর্যবেক্ষণ করতেন। আমার নির্বাচনের সময় তিনি অনেক সহযোগিতা করেন। তার রেখে যাওয়া কাজগুলো সমাপ্ত করলেই তাকে স্মরণ করা হবে।

নাগরিক শোকসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অ্যাড. সেলিম আকবর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে ওমর হায়দার চৌধুরী, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সফিউদ্দিন আহম্মেদ, চাঁদপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ।
স্বাগত বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর সভাপতি মফিজুল ইসলাম খান সেলিম।

Model Hospital

লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর সাধারণ সম্পাদক লায়ন আরমান চৌধুরী রবিন ও লায়ন মোঃ সাকি কাউসার এর যৌথ সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন গনি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, জেলা স্কাউটের সম্পাদক অজয় কুমার ভৌমিক, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর সাবেক সভাপতি লায়ন মাহমুদুল হাসান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিলন, এএইচএম আহসান উল্লাহ, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, রেলওয়ে আক্কাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোফরান হোসেন, বিশিষ্ট্য ব্যবসায়ী পরেশ মালাকার, জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন বাবুল, সময় টিভির জেলা প্রতিনিধি ফারুক আহম্মেদ, সংঙ্গীত নিকেতনের পরিচালক বিচিত্রা।

শোকসভায় বক্তারা মরহুম লায়ন মোস্তাক হায়দার চৌধুরী’র স্মরণে তার কর্মময় ও বর্নাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন।শোকসভা অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী ও লিও ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলো।

সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন মাও. মোশারফ হোসেন।

লায়ন মোস্তাক হায়দার চৌধুরী ১৯৪৮ সালের পহেলা জুলাই ও ২০২১ সালের ৫ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালির প্রতিষ্ঠাতা সদস্য পুরান বাজার পূর্ব শ্রীরামদী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।