বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বিল্ডিং করার নামে প্রবাসীর সাথে রাজমিস্ত্রির প্রতারণা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ১০:০৬ পিএম
চাঁদপুরে বিল্ডিং করার নামে প্রবাসীর সাথে রাজমিস্ত্রির প্রতারণা

চাঁদপুরে বিল্ডিং ঘর তৈরী করার নামে রাজমিস্ত্রি কর্তৃক এক প্রবাসীর সাথে অভিনব প্রতারণার মাধ্যমে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রাজমিস্ত্রির প্রতারণার কারণে ওই প্রবাসীকে সবকিছু খুইয়ে দেশে ফিরে আসতেও বাধ্য হয়েছেন। প্রতারণা শিকার ফজলুর রহমান নামের ওই প্রবাসী চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ সাবদী গ্রামের মরহুম মনসুর আহমেদ পাটোয়ারীর পুত্র। বর্তমানে তিনি দেশে ফিরে ওই টাকার জন্য পাগলের মত মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন।

ঘটনার বিবরণে ভুক্তভোগী প্রবাসী ফজলুর রহমান জানান, জীবিকার প্রয়োজনে দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস যাপন করেন। প্রবাসের কষ্টার্জিত অর্থ দিয়ে মা এবং স্ত্রী সন্তানদের জন্য নিজের বাড়িতে একটি দালান ঘর নির্মাণ করার পরিকল্পনা করেন। ২০১৬ দেশে ফিরে এ বিষয়ে একই বাড়ির মো. ইমান তালুকদার নামের এক রাজ মিস্ত্রির সাথে আলাপ করেন।

তখন ১৬শ’ স্কায়ার ফুটের ১তলা বিশিষ্ট (ছাদসহ) ওই ভবনটি নির্মাণে প্রতি স্কয়ার ফুটের মজুরি ১৫৫ টাকা নির্ধারন করা। কাজ শুরুর কী কিছুদিন পর ফজলুর রহমান ছুটি শেষ হওয়ায় প্রবাসী ফিরে যান। এই সুযোগে রাজমিস্ত্রির ইমাম তালুকদার প্রবাসী এবং তার বৃদ্ধ মায়ের কাছ থেকে নানান কৌশলে কাজের মজুরীর চেয়েও অতিরিক্ত দেড় লক্ষাধিক টাকা হাতিয়ে নেন।

ভুক্তভোগী প্রবাসী আরো জানান, আমি রাজমিস্ত্রি ইমানকে ফোন করে কাজের হিসাব চাই এবং কোন দেনা পাওনা আছে কিনা সেটা জানতে চাই। এরপর হঠাৎ করেই সে আমার নির্মাণাধীন নতুন ঘরে তালা লাগিয়ে দেয়। পরে রাতের আধারে দুআ শতাধিক বহিরাগত লোকজন নিয়ে আমার অনুপস্থিতে আমার স্ত্রী এবং মাকে অবরুদ্ধ করে। এরপর দরবারের নামে তারা আমাকে কাজের মজুরী হিসেবে আরো ৩৮ হাজার টাকা দেনা দেখায়।

Model Hospital

তিনি অভিযোগ করে বলেন, ওই দরবারে আমাদের এলাকার মনির মেম্বার এবং জাহিদ মেম্বারসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। আমি প্রবাসে থেকে ফোনে হিসেবের কাগজ চাইলে তারা জানায় দেশে ফিরলে আমাকে হিসেবের কাগজ দেওয়া হবে। এরপর তারা আমার মায়ের কাছ থেকে কয়েকভাগে ৩৮ হাজার টাকা আদায় করে। অথচ ২০২১ সালে আমি দেশে আসার পর আজ পর্যন্ত তারা আমাকে হিসাব দেয়নি । আমার হিসেব অনুযায়ী রাজমিস্ত্রি ঈমান তালুকদার আমার কাছ থেকে প্রায় দেড় লক্ষ টাকা বেশি নিয়েছেন। কাজের পূর্ব শর্ত অনুযায়ী
ঘরের ভেতর অনেক কিছু সে করেনি। অনেক কাজ অসমাপ্ত রেখেছে। তার প্রতারণার কারনে আমি দেশে ফিরে আসতে বাধ্য হয়েছি। আমার জন্য তার অনেক ক্ষতি হয়েছে। আমি প্রশাসনের কাছে সুবিধা দাবী করছি।

এ বিষয়ে প্রবাসী ফজলুর রহমানের মা হাজরা বেগম বলেন, রাজমিস্ত্রি ইমান আমার আমার ফুফাতো ভাই। সে কারনে অনেক বদনাম থাকার পরেও আমার ছেলে তাকে কাজটা দিয়েছে। অতচ আত্মীয় হয়েও সে আমাদের সাথে প্রতারণা করেছে।

এ বিষয়ে অভিযুক্ত ঈমান তালুকদারের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন বলেন, এই ঘটনার সবকিছু এলাকার মেম্বার এবং মুরুব্বিরা জানেন। কিছু জানতে হলে তাদের জিজ্ঞেস করুর। ফজলুর রহমান একজন পাগল। সে পাগলের মত কথা বলছে। আমি কোন প্রতারণা করিনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital