শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফেসবুকে এমপিসহ কচুয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের নামে মানহানিকর পোস্টের ঘটনায় থানায় অভিযোগ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ১০:১৬ পিএম
ফেসবুকে এমপিসহ কচুয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের নামে মানহানিকর পোস্টের ঘটনায় থানায় অভিযোগ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, কাদলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম লালু, কচুয়া প্রেসক্লাবের সভাপতি, সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দের নামে মানহানীকর স্ট্যাটাসের ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদার বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে সূত্রে জানাযায়, ‘‘প্রিয় কচুয়া’’, “কচুয়ার মানুষ”, “আমাদের কচুয়া” নামক ফেসবুক আইডি থেকে সম্প্রতি একটি কুচক্রীমহল তাঁদেরকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা, বানোয়াট, অপমান, অপদস্ত ও কুরুচিপূর্ণ স্ট্যাটাস প্রদান করে।

উক্ত পোস্টকে সত্য হিসাবে প্রতিয়মান করার উদ্দেশ্যে মন্তব্য, শেয়ার ও লাইক দিয়ে ভাইরাল করে তারা। অজ্ঞাতনামা ব্যক্তিরা ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইট ও ডিভাইসের মাধ্যমে উক্ত পোস্টে বিভিন্ন মন্তব্য করে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু ও আমাদেরকে চরমভাবে মানহানী ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করে প্রচার করে।

Model Hospital

কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদার জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর আমাদের সংসদ সদস্য এবং রফিকুল ইসলাম লালু একজন ত্যাগী নির্যাতিত আওয়ামী লীগ নেতা।

দুষ্কৃতিকারীরা কচুয়া প্রেসক্লাবের সভাপতি/সম্পাদকের নামে যে প্রপাগণ্ডা ছড়িয়েছে উক্ত ঘটনায় কচুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এমপি মহদয়ের সাথে পরামর্শক্রমে তাদের বিরুদ্ধে সহসায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হবে।

কচুয়া থানার ওসি মো. ইব্রাহীম খলিল জানান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদার কর্তৃক একটি লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital