বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জ শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাতের সময়

সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে : সিআইপি জালাল আহমেদ

এস এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৯:২৩ পিএম
সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে : সিআইপি জালাল আহমেদ

ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আ’লীগের কাতার শাখার সহ-সভাপতি, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের সংসদ সদস্য প্রার্থী, শিল্পপতি ও সমাজ সেবক সিআইপি জালাল আহমেদ।

১৯ অক্টোবর বুধবার সকালে বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আয়োজনে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করা হয়।

এসময় সিআইপ জালাল আহমেদ বলেন, তোমার সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রাখবে। তোমাদের যেকোনো প্রয়োজনে আমাকে পাশে পাবে। তোমরা দেশের সকল ধরনের ক্লান্তি লগ্নে সকল শিক্ষার্থীরা হাতে হাত রেখে কাজ করবে।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা সর্বদাই তোমাদের পাশে আছে। তোমার দেখেছো বর্তমান সরকারের আমলে সবচেয়ে বেশি শিক্ষা ও শিক্ষার্থীদের সুযোগ সুবিধা দিয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত রাখবেন জননেত্রী শেখ হাসিনা। তোমরা যেন হয়তো খুশি হবে আমিও এই কলেজের শিক্ষার্তী ছিলাম। আমি এই কলেজ থেকে পড়াশুনা শেষ করে গত প্রায় ২০ বছর পূর্বে কাতার পাড়ি জমিয়ে কঠোর পরিশ্রম করে অনেক ভালো আছি। তোমরাও পড়াশুনা শেষ করে আমার চাইতে আরো ভালো কিছু করবে এটাই প্রত্যাশা করি।

Model Hospital

কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সিআইপি জালাল আহমেদের সহধর্মিণী মায়মুনা জালাল ইকরা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি লোকমান তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, উপজেলা যুবলীগের সদস্য ও তরুন সমাজ সেবক পাবেল পাটওয়ারী, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল গাফ্ফার সজিব, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন রবিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিমুল পাটওয়ারী, যুবলীগ নেতা মিরন হোসেন মহন, আব্দুর রহিম নিলাফ, ইসমাইল হোসেন, ইউপি সদস্য নান্টু মেম্বার, পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক রুবেল মিয়াজি, কলেজ ছাত্রলীগ নেতা সাহাদাত হোসেন ছাড়াও আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

একই দিন দুপুরে বড়ালী সাহাজান কবির জুনিয়র উচ্চ বিদ্যালয়ে, বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব বড়ালী ইব্রাহিমিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষকদের সাথে কথা বলে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় স্কুলের, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানোন্নয়নে উন্নয়ন মূলক কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।

ময়লা-আবর্জনার ভাগাড় থেকে প্রাণ ফিরছে চাঁদপুর বিদ্যাবতী খালে

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:০৮ পিএম
ময়লা-আবর্জনার ভাগাড় থেকে প্রাণ ফিরছে চাঁদপুর বিদ্যাবতী খালে

চাঁদপুর শহরে প্রবেশের পথে একসময় চোখে পড়ত বিদ্যাবতী খাল। শহরের বুক চিরে বয়ে চলা এই খাল ছিল এলাকার পরিবেশ ও জলপ্রবাহের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে দৃশ্যপট। দীর্ঘদিন খনন ও পরিষ্কার না করায় খালের বিভিন্ন অংশে জমেছে ময়লা-আবর্জনা ও কচুরিপানা। কোথাও কোথাও পরিণত হয়েছে নর্দমার ভাগাড়ে। এর মধ্যে প্রভাবশালী ব্যক্তিদের দখলে সংকুচিত হয়েছে খালের বিভিন্ন অংশ। হারাতে বসেছিল ঐতিহ্যবাহী খালটির স্বাভাবিক রূপ।

অবশেষে দীর্ঘদিন পর খালটি পরিষ্কার করার উদ্যোগ নেয়া হয়েছে। গত ৩ নভেম্বর থেকে শুরু হয়েছে পরিচ্ছন্নতা কার্যক্রম। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় এবং সড়ক বিভাগের তত্ত্বাবধানে আপাতত শহরের ওয়ারলেস এলাকা থেকে বাবুরহাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার অংশে এ কার্যক্রম চলবে। এতে দীর্ঘদিনের অবহেলায় মলিন হয়ে পড়া খালটি ঘিরে নতুন করে আশার সঞ্চার হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

শুধু দূষণ নয়, খালের জায়গা দখলের অভিযোগও দীর্ঘদিনের। একের পর এক স্থাপনা নির্মাণের ফলে খালটির স্বাভাবিক বিস্তৃতি কমেছে। বিশেষ করে ওয়ারলেস থেকে বাবুরহাট পর্যন্ত অংশে খালের ওপর অবৈধভাবে প্রায় অর্ধশত কালভার্ট নির্মাণ করা হয়েছে বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে। ফলে খালটির স্বাভাবিক প্রবাহ ও সৌন্দর্য দুটিই ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমন পরিস্থিতিতে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, শুধু ময়লা-আবর্জনা পরিষ্কার করলেই হবে না, খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং দখলমুক্ত করাও জরুরি। কাজটি পরিকল্পিতভাবে করা গেলে শহরের পরিবেশ ও সৌন্দর্যে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

Model Hospital

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, বিদ্যাবতী খাল চাঁদপুরের ঐতিহ্যের অংশ। দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ও কচুরিপানায় খালটি তার স্বাভাবিক সৌন্দর্য হারিয়েছে। শহরের পরিবেশ রক্ষা, জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি চাঁদপুরের সৌন্দর্য বাড়াতে খালটি পরিষ্কার করার উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে খালটির পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং অবৈধ দখল রোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। তিনি বলেন, চাঁদপুরকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, খালের দুই পাড়ে পরিকল্পিতভাবে দৃষ্টিনন্দন গাছ লাগানো এবং প্রয়োজনীয় সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হোক। ওয়ারলেস থেকে বাবুরহাট পর্যন্ত সড়কের পাশের এই এলাকাটি শহরের প্রবেশপথ হওয়ায় এখানে সবুজায়ন ও পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করা গেলে চাঁদপুরের সামগ্রিক সৌন্দর্যও বাড়বে। তাঁদের মতে, বিদ্যাবতী খালকে ঘিরে একটি পরিকল্পিত উদ্যোগ নেওয়া গেলে এটি শহরের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হতে পারে।

চাঁদপুর সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী শাহিনুর রহমান বলেন, সংসদ সদস্যের নির্দেশনায় শহরের সৌন্দর্য বৃদ্ধি ও ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে খালটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান জানান, আপাতত ওয়ারলেস থেকে বাবুরহাট পর্যন্ত তিন কিলোমিটার অংশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। পরবর্তী সময়ে বরাদ্দ পাওয়া গেলে নতুন করে কাজ শুরু করা হবে।