বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : চাঁদপুর-২ আসনে নৌকার হাল ধরতে চান এসি মিজান

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৯:৪৫ পিএম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : চাঁদপুর-২ আসনে নৌকার হাল ধরতে চান এসি মিজান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে নৌকার মাঝি হতে চান মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মতলব উত্তর উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান ওরফে এসি মিজান। ইতোমধ্যে তিনি শান্তি ও উন্নয়ন সমাবেশ, পথসভা, উঠোন বৈঠকসহ সকল ইউনিয়ন ও ওয়ার্ডে কর্মীদের নিয়ে তিনি কমিটি গঠন করছেন। সরকারের উন্নয়ন বার্তা তুলে ধরছেন প্রতিনিয়ত।

মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা নিয়ে চাঁদপুর-২ আসনটি গঠিত।

এ আসনের অধীনে মোট ১৯টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা রয়েছে। এর মধ্যে মতলব উত্তরে ১৪ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা আর মতলব দক্ষিণে ৫টি ইউনিয়ন ও ২ টি পৌরসভা রয়েছে। এ আসনে নারী-পুরুষ মিলে মোট ভোটার প্রায় ৫ লাখ। ইতোমধ্যে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে এলাকায় ব্যানার ফেস্টুুন, পোষ্টার এবং গনসংযোগের মাধ্যমে নিজের অবস্থান জানান দিচ্ছেন ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাট্রির এই সদস্য।

জানা গেছে, এসি মিজান ব্যবসায়ী হিসেবে এলাকায় বেশ পরিচিত। এসি মিজান ১৯৬৭ সালের ১৫ ডিসেম্বর মতলব উত্তরের সানকিভাঙ্গা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮৪ থেকে ১৯৮৬ সালে হাজী মুহাম্মদ মহসীন কলেজের ছাত্রলীগের ১ম যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। খুলনা মহানগর ছাত্রলীগের সদস্য ছিলেন তিনি। এছাড়া ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত তখন আওয়ামী লীগ বিরোধী দলে।

Model Hospital

সেই কঠিন মুহুর্তে তিনি সফলতার সাথে মতলব উত্তর উপজেলা যুবলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তখন তিনি বহুবার এলাকায় হামলার শিকার হন এবং একাধিক মামলায় হেনস্থা হন। তিনি ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালে এলাকার মানুষদের মন জয় করেছিলেন। সে সময় তিনি এলাকায় অভূতপূর্ব কাজ করেছিলেন।

রফিকুল ইসলাম নামে এক ভোটার বলেন, এসি মিজান উপজেলা চেয়ারম্যান থাকাকালে এলাকায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়। তাই আমরা এবার মিজান ভাইকে নৌকার মাঝি হিসেবে দেখতে চাই। ১০ নং পূর্ব ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবদুল হাই খান স্বপন বলেন, এসি মিজান ভাই এলাকায় রাজনীতি করে গণমানুষের জন্য। তিনি দায়িত্ব পেলে এলাকার মানুষের গনহারে উন্নয়ন হবে। আমরা চাই তিনি নৌকার মনোনয়ন পাক।

মনোনয়ন প্রসঙ্গে এসি মিজান বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমি চাঁদপুর-২ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী। আমি এলাকায় সরকারের উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে প্রচারনা চালাচ্ছি। আমি মনোনয়ন না পেলেও মাননীয় প্রধানমন্ত্রী যাকে নৌকার মনোনয়ন দিবেন আমি তার সাথে কাজ করবো এবং ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় ছিনিয়ে আনবেন বলে অভিমত ব্যাক্ত করেন ব্যাবসায়ী এ নেতা।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা ও নৌকার বিকল্প নেই। কোন অপশক্তি যেন সুযোগ গ্রহণ না করতে পারে সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

প্রসঙ্গত, চাঁদপুর-২২ আসনের বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। এর আগে একাধিকবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

প্রসঙ্গত,চাঁদপুর-২ আসনটি হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি চাঁদপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৬১তম আসন।

চাঁদপুর সদরে নতুন কুড়ি স্পোর্টস বাস্তবায়নে সভা

সকলের সমন্বিত প্রচেষ্টায় নতুন কুড়ি স্পোর্টস সফল করতে হবে : ইউএনও জামিউল হিকমা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৮:৫৯ পিএম
সকলের সমন্বিত প্রচেষ্টায় নতুন কুড়ি স্পোর্টস সফল করতে হবে : ইউএনও জামিউল হিকমা

চাঁদপুর সদর উপজেলায় নতুন কুড়ি স্পোর্টস (সিজন-২) কর্মসূচী বাস্তবায়নের নিমিত্তে সভা অনুষ্ঠিত হয়েছে৷

১১নভেম্বর (বুধবার) বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের সভাকক্ষে চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার মো: আফাজ উদ্দিনের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. এন. জামিউল হিকমা।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরটি ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে উদ্বোধন করেন। চাঁদপুরে মাননীয় সংসদ সদস্য নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন করছেন। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর জন্য বর্তমান সরকারের এই মহান উদ্যোগ নিয়েছেন।

মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পর্যায়ের কোনো শিশু এই নিবন্ধন এবং অংশ নেওয়া থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করবেন।

Model Hospital

তিনি বলেন, খেলা চলাকালীন ফায়ার সার্ভিসের উপস্থিতি নিশ্চিত করা হবে। সকলের সমন্বিত প্রচেষ্টায় নতুন কুড়ি স্পোর্টস সফল করতে হবে।
তিনি বলেন, আমি ধন্যবাদ জানাচ্ছি চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীকে। তিনি উক্ত বিষয়টি প্রচারে সহযোগিতা করেছেন।

সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা স্কাউটের সম্পাদক মোহাম্মদ হোসেন, চাঁদপুর সদর উপজেলার কাবাডি কোচ খোকন রকন্দাজ।

এসময় উপস্থিত ছিলেন, ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: বিল্লাল হোসেন, মৈশাদী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শীতল চন্দ্র দাস, হামানকর্দ্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: মাহবুবর রহমানসহ অন্যান্যরা।

উক্ত নতুন কুড়ি স্পোর্টস শুরু হবে ১০ডিসেম্বর ২০২৬ ও শেষ হবে ১৫ডিসেম্বর ২০২৬তারিখ।